E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

দা ভিঞ্চির ছবির সুড়ঙ্গের খোঁজ

গ্রাউন্ড পেনিট্রেটিং রেডারের ব্যবহার এবং লেজ়ার স্ক্যানিং পদ্ধতির প্রয়োগ করে ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ওই দুর্গের নীচের কাঠামো ডিজিটাইজ় করার কাজ চলে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ০৭:১০
লিয়োনার্দো দা ভিঞ্চি।

লিয়োনার্দো দা ভিঞ্চি। ছবি: সংগৃহীত।

লিয়োনার্দো দা ভিঞ্চির আঁকা ছবির গোপন সুড়ঙ্গ শেষ পর্যন্ত আবিষ্কার করলেন বিজ্ঞানীরা।

ইটালির মিলানে পঞ্চদশ শতাব্দীর স্ফোরজ়া দুর্গের নীচে ওই সুড়ঙ্গের সন্ধান মিলেছে। ১৪৯৫ সালের আগে-পরে দা ভিঞ্চির আঁকা ছবির সূত্রে এ নিয়ে দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের মধ্যে জল্পনা ছিল। গ্রাউন্ড পেনিট্রেটিং রেডারের ব্যবহার এবং লেজ়ার স্ক্যানিং পদ্ধতির প্রয়োগ করে ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ওই দুর্গের নীচের কাঠামো ডিজিটাইজ় করার কাজ চলে। তাতেই গোপন ওই সুড়ঙ্গের সন্ধান মিলেছে বলে জানা গিয়েছে সম্প্রতি।

ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ওই দুর্গের নির্মাণ শুরু হয়েছিল। দা ভিঞ্চি সেটির দেওয়াল এবং ছাদ অলঙ্করণের দায়িত্ব পেয়েছিলেন। মিলান পলিটেকনিক ইউনিভার্সিটির স্থাপত্যের-ইতিহাসবিদ ফ্রাঞ্চেসকা বায়োলো বলেন, “তাঁর সময়ের সেনা পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রখর জ্ঞান ছিল দা ভিঞ্চির।”


এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Leonardo Da Vinci Italy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy