ফ্রান্সে সপ্তাহান্তের ব্যাপক হিংসার পরে মঙ্গলবার সকালে পরিস্থিতি অনেকটাই শান্ত। দেশের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ ল্যকর্নুর দাবি, এলাকাভিত্তিক আংশিক কার্ফুর জন্যই নতুন করে হিংসার ঘটনা আর হয়নি। তবে এরই মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে প্রতিবেশী দেশ ইটালিতে। দৈনন্দিনের খরচ ব্যাপক ভাবে বেড়ে যাওয়া-সহ নানা বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রবিবার থেকেই রাস্তায় নেমেছেন অসংখ্য সাধারণ মানুষ। চলছে পুলিশি ধরপাকড়ও। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ দিন ইটালিতে বসবাসকারী ভারতীয় নাগরিকদের উদ্দেশে সতর্কতা জারি করেছে রোমে অবস্থিত ভারতীয় দূতাবাস।
ল্যকর্নুর নির্দেশ মতো সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত কার্ফু জারি ছিল প্যারিসে। পুলিশ বিভাগের তরফে এ দিন একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রয়োজনে আগামী দিনেও এই কার্ফু জারি থাকবে।