Advertisement
E-Paper

‘আমাদের নির্বাচনে নাক গলানোর চেষ্টা করবেন না’, ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ়

সম্প্রতি মার্কিন বিদেশ দফতর ট্রাম্পের ‘মাগা’ (‘মেক আমেরিকা গ্রেট এগেন’) স্লোগান অনুসরণ করে ইউরোপের বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে বিপুল অর্থসাহায্যের কর্মসূচি ঘোষণা করেছে। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৬ ০৯:৫০
(বাঁ দিকে) ফ্রেডরিখ মার্জ় এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)।

(বাঁ দিকে) ফ্রেডরিখ মার্জ় এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

জার্মানির আসন্ন নির্বাচনে হস্তক্ষেপ না করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারকে বার্তা দিলেন সে দেশের চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ়। সেই সঙ্গে নিজের দেশের ওয়াশিংটন-ঘনিষ্ঠ রাজনৈতিক শক্তিগুলির উদ্দেশে মার্জ়ের বার্তা, ‘‘জার্মানির আইনে বিদেশ থেকে রাজনৈতিক দলকে অর্থসাহায্য করা পুরোপুরি অবৈধ।’’

চলতি বছরের সেপ্টেম্বরে জার্মানির স্যাক্সনি-আনহাল্ট ও মেকলেনবুর্গ-ভরপমের্ন রাজ্যে নির্বাচন রয়েছে। সম্প্রতি মার্কিন বিদেশ দফতর ট্রাম্পের ‘মাগা’ (‘মেক আমেরিকা গ্রেট এগেন’) স্লোগান অনুসরণ করে ইউরোপের বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে বিপুল অর্থসাহায্যের কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচিতে ইউরোপের বিভিন্ন দাতব্য সংস্থা, থিঙ্কট্যাঙ্ক ও ব্যক্তিদের সর্বোচ্চ ৩০ লক্ষ ডলার পর্যন্ত অনুদান দেওয়া হবে। আর বিতর্ক দানা বেঁধেছে তার পরেই।

মার্কিন বিদেশ দফতর জানিয়েছে, এই অর্থসাহায্য সেই সব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের জন্য যারা ‘জাতীয় সার্বভৌমত্ব, অভিবাসন, সেন্সরশিপ ও আইনগত হয়রানির চ্যালেঞ্জ মোকাবিলায় অভিন্ন রাজনৈতিক দর্শন, আইনের শাসন এবং পশ্চিমি সভ্যতার যৌথ ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্যোগ গ্রহণ করবে’। ওই ঘোষণার পরে অভিযোগ উঠেছে ইউরোপীয় রাজনীতিতে সরাসরি প্রভাব বিস্তারের চেষ্টা করছে ট্রাম্প সরকার। রক্ষণশীল খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন এবং খ্রিস্টান সোশ্যাল ইউনিয়ন জোটের নেতা মার্জ় বৃহস্পতিবার বলেন, ‘‘আমরা চাই না যে অর্থসাহায্যের অছিলায় আমেরিকা সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জার্মানির প্রাদেশিক আইনসভা এবং স্থানীয় স্বশাসিত অঞ্চলগুলির নির্বাচনে নাক গলাক।’’

Germany Friedrich Merz Chancellor Donald Trump

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy