E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

পাকিস্তানের অর্ধেক মানুষ দারিদ্রসীমার নীচে: সমীক্ষা

সংবাদমাধ্যমের দাবি, পাকিস্তান সরকার দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে কোনও রকম পদক্ষেপ করছে না। বর্তমান সরকার শুধু অনুদান দিয়ে সাধারণ দেশবাসীকে পাশে পেতে চাইছে, মন্তব্য করা হয়েছে এই নিবন্ধে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ০৯:০২
বন্ধু-রাষ্ট্রগুলির কাছ থেকেও কোনও কোনও শিক্ষা নিচ্ছে না পাকিস্তান।

বন্ধু-রাষ্ট্রগুলির কাছ থেকেও কোনও কোনও শিক্ষা নিচ্ছে না পাকিস্তান। —প্রতীকী চিত্র।

পাকিস্তানের ৪৪.৭ শতাংশ মানুষ দারিদ্রসীমার নীচে বলে জানাল বিশ্ব ব্যাঙ্কের একটি সাম্প্রতিক সমীক্ষা। সেই সমীক্ষা উদ্ধৃত করে পাকিস্তানের এক প্রথম সারির সংবাদমাধ্যমের দাবি, পাকিস্তান সরকার দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে কোনও রকম পদক্ষেপ করছে না। বর্তমান সরকার শুধু অনুদান দিয়ে সাধারণ দেশবাসীকে পাশে পেতে চাইছে, মন্তব্য করা হয়েছে এই নিবন্ধে।

বিশ্বব্যাঙ্কের সমীক্ষায় বলা হয়েছে, তিন ডলারের (২৫০ টাকা) নীচে যাঁদের দৈনিক আয়, চরম দারিদ্রসীমার নীচে থাকা পাকিস্তানে সেই সব মানুষের সংখ্যা ৪.৯ শতাংশ থেকে এক লাফে বেড়ে এ বছর দাঁড়িয়েছে ১৬.৫ শতাংশে। তার উপরে, দারিদ্রের কারণে দেশের ৩০ শতাংশ মানুষ কোনও ধরনের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা পান না। তাঁদের জীবনধারনের জন্য ন্যূনতম প্রয়োজনটুকু মেটানোর জন্য কোনও রকম পরিকাঠামো তৈরি করতে পারেনি পাক প্রশাসন।

সংবাদমাধ্যমের নিবন্ধে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের বন্ধু-রাষ্ট্র, যেমন চিন, বাংলাদেশ বা নেপাল, তাদের দেশে দারিদ্র হটাতে কী ভাবে নানা প্রয়োজনীয় পদক্ষেপ করছে। কিন্তু তাদের কাছ থেকেও কোনও শিক্ষা নিচ্ছে না পাকিস্তান।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Pakistan survey

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy