Advertisement
E-Paper

গাজ়া শাসনের দায়িত্ব ছেড়ে দিল হামাস! কেন এমন পদক্ষেপ করল প্যালেস্টাইনি জঙ্গিগোষ্ঠী? জানিয়ে দিল বিবৃতিতে

সংগঠনের তরফে সোমবার জানানো হয়েছে, এই প্রক্রিয়ার মাধ্যমে ভূমধ্যসাগরের তীরবর্তী ভূখণ্ডে একটি টেকনোক্র্যাট কমিটির দ্বারা অসামরিক শাসন প্রতিষ্ঠার পথ সুগম করা হল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ২২:৩১
ইজ়রায়েলের হামলার পর গাজ়ার এক শরণার্থী শিবির।

ইজ়রায়েলের হামলার পর গাজ়ার এক শরণার্থী শিবির। ছবি: রয়টার্স।

গাজ়ায় নিজেদের প্রশাসনিক কর্তৃপক্ষের বিলুপ্তি ঘোষণা করল সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস। সংগঠনের তরফে সোমবার জানানো হয়েছে, এই প্রক্রিয়ার মাধ্যমে ভূমধ্যসাগরের তীরবর্তী ভূখণ্ডে একটি টেকনোক্র্যাট কমিটির দ্বারা অসামরিক শাসন প্রতিষ্ঠার পথ সুগম করা হল।

হামাসের এই সিদ্ধান্তকে একটি বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন হিসেবে মনে করছে পশ্চিম এশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম। হামাসের ‘মিডিয়া অফিস’ প্রধান ইসমাইল আল-তাওয়াবতা বলেন, ‘‘সরকারের জরুরি বিষয়ক কমিটির প্রধান মহম্মদ আল-ফাররা আনুষ্ঠানিক ভাবে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজ়া’ (এনসিএজি)-র কাছে প্রশাসনিক ও সরকারি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সহজ করতে বর্তমান প্রশাসনিক কর্তৃপক্ষ বিলুপ্ত করারও সিদ্ধান্তও নিয়েছেন তিনি।’’ ২০২৫ সালের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হামাস ও ইজ়রায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় এনসিএজি গঠন করেছিল ‘বোর্ড অব পিস’। এ বার তাদের সুপারিশ মেনে শান্তিপ্রক্রিয়ায় গতি আনার ইতিবাচক বার্তা দিল হামাস।

প্রসঙ্গত, প্যালেস্তিনীয়দের মুক্তি আন্দোলনের অবিসংবাদিত নেতা প্রয়াত ইরাসের আরাফতের তৈরি সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে বর্তমানে রয়েছে পশ্চিম এশিয়ার আর এক প্যালেস্টাইনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্ক। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বশাসিত প্যালেস্তাইন কর্তৃপক্ষ সেখানকার প্রশাসন পরিচালনা করেন। রক্তক্ষয়ী লড়াইয়ে পিএলও-র বাহিনীকে হটিয়েই ২০০৭ সালে গাজ়ার দখল নিয়েছিল হামাস। তার আগের বছর অর্থাৎ ২০০৬ সালে গাজ়ার আইনসভা নির্বাচনে জয়লাভ করেছিল তারা। সেখানে গাজ়া প্রশাসনিক কর্তৃপক্ষের প্রতিষ্ঠাও করেছিল। প্রায় দু’দশক পরে গাজ়া শাসনের দায়িত্ব ছেড়ে দিল হামাস।

israel hamas gaza Israel-Hamas Conflict

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy