Advertisement
E-Paper

‘আমরা ফিরছি’! গিরং সীমান্ত থেকে শেষ কথা, মানস সরোবর ভ্রমণে গিয়ে নিখোঁজ আমেরিকা প্রবাসী ভারতীয় দম্পতি

পরিবার সূত্রে খবর, কৈলাস যাত্রা শেষ করে বুধবার আহুজা দম্পতি গিরং পোর্টের অভিবাসন দফতরের কাছে পৌঁছোন। চিনের স্থানীয় সময় তখন সকাল ৯টা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৬ ১৩:৪৬
দীপক এবং মধু আহুজা। ছবি: সংগৃহীত।

দীপক এবং মধু আহুজা। ছবি: সংগৃহীত।

কৈলাস-মানস সরোবর ভ্রমণে গিয়েছিলেন তাঁরা। সুদূর আমেরিকা থেকে নেপাল পৌঁছেছিলেন আমেরিকা-প্রবাসী ভারতীয় বংশোদ্ভূত দম্পতি দীপক এবং মধু আহুজা। দীপকের ৬০তম জন্মদিন ছিল এ বার। পরিবার সূত্রে খবর, এই জন্মদিনটা তিনি কৈলাস-মানস সরোবর ভ্রমণের মধ্যে দিয়েই কাটাতে চেয়েছিলেন। তাই স্ত্রী মধুকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন নেপাল।

পরিবার সূত্রে খবর, কৈলাস যাত্রা শেষ করে বুধবার আহুজা দম্পতি গিরং পোর্টের অভিবাসন দফতরের কাছে পৌঁছোন। চিনের স্থানীয় সময় তখন সকাল ৯টা। ঠিক সেই সময়েই সেখানে বিপর্যয় নেমে আসে। হড়পা বানে ধুয়ে মুছে সাফ হয়ে যায় গিরং পোর্টের বেশির ভাগ অংশই। আহুজাদের দুই কন্যা শ্রেয়া এবং আসনা জানিয়েছেন, তার পর থেকেই বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তার পর থেকে উৎকণ্ঠায় গোটা আহুজা পরিবার এবং তাঁদের আত্মীয়েরা।

হড়পা বানে এখনও পর্যন্ত ১৫০০ জন নিখোঁজ। কাঠমান্ডু পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, এই বিপর্যয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭৫ জনের। শ্রেয়াদের বিশ্বাস, তাঁদের বাবা-মা চিন সীমান্তের দিকেই রয়েছেন। এনডিটিভি-কে শ্রেয়া বলেন, ‘‘বাবা-মা কৈলাস যাত্রা শেষ করে তিব্বত-নেপাল সীমান্তে পৌঁছেছিল। গিরং সীমান্ত থেকেই শেষ কথা হয়েছিল। তার পরই শুনলাম হড়পা বান নেমে এসেছে।’’

শ্রেয়া আরও বলেন, ‘‘বাবা-মা খুব উৎফুল্ল ছিল কৈলাস যাত্রা নিয়ে। গত ৪ অগস্ট ছিল বাবার জন্মদিন। তাই বাবাই বলেছিল, এ বার জন্মদিনটা কৈলাস-মানস সরোবর যাত্রাতেই কাটাবে।’’ উল্লেখ্য, বুধবার নেপাল-তিব্বত সীমান্তে নেমে আসে বিপর্যয়। হড়পা বানে নেপালের একের পর এক গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। চার দিকে শুধু ধ্বংসলীলার ছবি।

সংক্ষেপে
  • ত্রাণ যেমন পাঠানো হচ্ছে, তেমনই আর্থিক সাহায্যও পাঠানো হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে।
  • বিপর্যস্ত নেপালকে সাহায্য করতে এগিয়ে আসছে অনেকেই। বিভিন্ন সংস্থা তো বটেই, ব্যক্তিবিশেষও সাহায্য পাঠাচ্ছেন নেপালে।
  • হড়পা বানে বিপর্যস্ত নেপালে মৃতের সংখ্যা আরও বাড়ল। এখনও নিখোঁজ দেড় হাজারের বেশি মানুষ।
Disaster

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy