E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে বাইডেনের পদক্ষেপ

নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন আমেরিকায়। তার আগে, গত কাল হোয়াইট হাউসে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বন্দুকবাজদের হামলা থেকে বেঁচে ফিরেছেন, এমন একশো জন কাল উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৮
জো বাইডেন।

জো বাইডেন। —ফাইল চিত্র।

আর মাত্র কয়েকটা দিন আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন তিনি। বিদায় নেওয়ার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এগ্‌জ়িকিউটিভ নির্দেশিকায় সই করলেন জো বাইডেন। উদ্দেশ্য, দেশ জুড়ে চলা আগ্নেয়াস্ত্র সংক্রান্ত হিংসার ঘটনায় রাশ টানা।

নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন আমেরিকায়। তার আগে, গত কাল হোয়াইট হাউসে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বন্দুকবাজদের হামলা থেকে বেঁচে ফিরেছেন, এমন একশো জন কাল উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন দেশ জুড়ে হওয়া নানা বন্দুক হামলায় নিহতদের পরিবারের লোকজনও। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, সেই অনুষ্ঠানেই ওই বিশেষ এগ্জ়িকিউটিভ নির্দেশিকায় সই করেছেন প্রেসিডেন্ট বাইডেন। দেশ জুড়ে চলা বন্দুক হামলার ঘটনার প্রেক্ষিতে প্রেসিডেন্ট বলেছেন, ‘‘যথেষ্ট হয়েছে।’’

হোয়াইট হাউসের অনুষ্ঠানে কাল হাজির ছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। এ বারের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা প্রেসিডেন্ট বাইডেনের মতোই উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, আগ্নেয়াস্ত্র সংক্রান্ত হামলার ঘটনা আমেরিকায় অতিমারির আকার নিয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Joe Biden USA

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy