Advertisement
E-Paper

‘দ্রুত দেশে ফিরে যান’, শরণার্থীদের পর পাকিস্তান সরকারের নিশানায় এ বার আফগানিস্তানের মেডিক্যাল শিক্ষার্থীরা

পাকিস্তানের মেডিক্যাল ও ডেন্টাল শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করা আফগান শিক্ষার্থীদের গত সপ্তাহে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ‘পাকিস্তান মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল’ (পিএমডিসি)।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দীর্ঘ কয়েক দশক ধরে থাকা আফগান শরণার্থীদের বিতাড়ন করা হয়েছে আগেই। তালিবানের সঙ্গে টানাপড়নের আবহে এ বার আফগানিস্তান থেকে বৈধ ভিসা নিয়ে যাওয়া মেডিক্যাল পড়ুয়াদেরও নিশানা করল পাকিস্তান সরকার!

পাকিস্তানের মেডিক্যাল ও ডেন্টাল শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করা আফগান শিক্ষার্থীদের গত সপ্তাহে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ‘পাকিস্তান মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল’ (পিএমডিসি)। একই সঙ্গে পাকিস্তানের চিকিৎসা শিক্ষা নিয়ন্ত্রক সংস্থার তরফে সে দেশের মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলিকে নতুন করে আফগান শিক্ষার্থী ভর্তি এবং মাইগ্রেশন (এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পিএমডিসি-র এই নির্দেশের কারণে পাকিস্তানে পড়াশোনা করা আফগান চিকিৎসা-শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে যাঁরা কয়েক বছর ধরে মেডিক্যাল ও ডেন্টাল কলেজে পড়াশোনা করছেন, অর্থাৎ শিক্ষার মাঝপথে রয়েছেন। পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সরকারের এই পদক্ষেপের জেরে তাঁদের পড়াশোনা শেষ না করেই দেশে ফিরতে হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে চলতি মাসের গোড়ায় আফগানিস্তানের মেডিক্যাল ও ডেন্টাল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দেওয়া ডিগ্রি পাকিস্তানে নিবন্ধন, লাইসেন্স বা পেশাগত কাজে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পিএমডিসি। কারণ হিসেবে তারা জানিয়েছিল, আফগানিস্তানের মেডিক্যাল ও ডেন্টাল প্রতিষ্ঠানগুলি তাদের স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই।

Pakistan Afghanistan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy