Advertisement
E-Paper

পাকিস্তানে পাইলট ও বিমান কর্মীর হাতাহাতি, ৩ ঘণ্টা দেরিতে ছাড়ল বিমান

শনিবার লাহৌরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাচ্ছিল পাকিস্তান আন্তর্জাতিক বিমান সংস্থার (পিআইএ) পিকে-৭৫৭ বিমানটি। রাত সাডে় ৯টায় বিমানটির যাত্রা শুরু করার কথা ছিল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৫৬
ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

পাইলট ও বিমান কর্মীর মধ্যে হাতাহাতি। তার জেরে তিন ঘণ্টা দেরিতে উড়ল বিমান। লাহৌর বিমানবন্দরে লন্ডনগামীএকটি বিমানে এই ঘটনা ঘটেছে।

শনিবার লাহৌরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাচ্ছিল পাকিস্তান আন্তর্জাতিক বিমান সংস্থার (পিআইএ) পিকে-৭৫৭ বিমানটি। রাত সাডে় ৯টায় বিমানটির যাত্রা শুরু করার কথা ছিল। কিন্তু আচমকাই পাইলট আনোয়ার চৌধুরি ও বিমান কর্মী আওয়েস কুরেশির মধ্যে ঝামেলা বাধে।

কুরেশিকে বিমান থেকে নেমে যেতে হবে বলে গোঁ ধরেন পাইলট। বিমান কর্মীদের নির্দেশ দেন, ওই ব্যক্তিকে নামিয়ে দিতে। বলেন, কুরেশি চোরাচালানকারী। একাধিকবার হাতে নাতে ধরা পড়েছেন। কর্মরত অবস্থাতেই কুকর্ম চালিয়ে গিয়েছে। ওঁর জন্য বিমান সংস্থার বদনাম হচ্ছে। তাই ওঁকে বিমান থেকে নেমে যেতে হবে। নইলে তিনি বিমান ওড়াবেন না।

অভিযোগ শুনে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন কুরেশি। দু’জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। তাতে যোগ দেন অন্যান্য বিমান কর্মীরাও। পাইলট আনোয়ার চৌধুরিরই পক্ষ নেন তাঁরা। তাতেই উড়ানের সময় পেরিয়ে যায়।

নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা।এই চূড়ান্ত অব্যবস্থা নিয়ে বিমান সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখান তাঁরা। স্লোগানও দেন।তাতে আরও খানিকটা সময় নষ্ট হয়। তার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বিমান ছাড়তে প্রায় তিন ঘণ্টা দেরি হয়ে যায়। রাত সাড়ে ৯টার বিমান লাহৌর থেকে রওনা দেয় রাত সাডে় ১২টায়।

রবিবার পাইলট ও বিমান কর্মীর মধ্যে ঝামেলার কথা মেনে নেন পিআইএ মুখপাত্র। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।

Pakistan Pakistan Airlines Pakistan International Airlines London Pilots Airlines উড়ান বিমানযাত্রা বিদেশ

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy