Advertisement
E-Paper

গুগলকে সতর্ক করল রাশিয়া

রাশিয়ার তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রকের তরফে গুগলকে কাল বলা হয়েছে, এই ধরনের বিক্ষোভ আন্দোলন বেআইনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৯ ০১:২৭
ভ্লাদিমির পুতিন। ফাইল চিত্র।

ভ্লাদিমির পুতিন। ফাইল চিত্র।

সরকার-বিরোধী বিক্ষোভে কয়েক সপ্তাহ ধরেই উত্তাল রাশিয়া। বিরোধীদের অভিযোগ, আসন্ন আঞ্চলিক ভোটে বহু বিরোধী প্রার্থীকেই মনোনয়ন দিতে দিচ্ছে না ভ্লাদিমির পুতিনের সরকার।

এই অবস্থায় গত শনিবার মস্কো-সহ দেশের বিভিন্ন শহরে সরকার-বিরোধী মিছিলে শামিল হন হাজার হাজার মানুষ। গ্রেফতার হন ২৫০ জন। ইউটিউবে যার লাইভ স্ট্রিমিং দেখা গিয়েছিল। ওই মিছিলকে বেআইনি আখ্যা দিয়ে গুগলকে সতর্ক করল রুশ সরকার।

রাশিয়ার তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রকের তরফে গুগলকে কাল বলা হয়েছে, এই ধরনের বিক্ষোভ আন্দোলন বেআইনি। গুগল যেন ইউটিউবের মাধ্যমে সে সব মিছিলের ভিডিয়ো আপলোড না করে।

Google Russia Tech

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy