Advertisement
E-Paper

গভীর রাতে ব্যাংককের পানশালায় অগ্নিকাণ্ড! মৃত অন্তত ২৭ জন, আহত বহু

তাইল্যান্ডের প্রধানমন্ত্রী একটি সাংবাদিক সম্মেলনে জানান যে, এই ঘটনায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৬ ০১:৫১
ঘটনাস্থলে পুলিশ।

ঘটনাস্থলে পুলিশ। ছবি: রয়টার্স।

গভীর রাতে তাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত্যু অন্তত ২৭ জনের। আহত হয়েছেন অনেকে। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। চলছে উদ্ধারকাজ

উদ্ধারকারীরা জানিয়েছেন, রবিবার স্থানীয় সময় রাত ১টা নাগাদ তাঁরা অগ্নিকাণ্ডের খবর পান।

তাইল্যান্ডের প্রধানমন্ত্রী একটি সাংবাদিক সম্মেলনে জানান যে, এই ঘটনায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।‌ দমকলের তরফ থকে জানানো হয়েছে, প্রায় আধ ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হয়।

এর আগে ২০২২ সালে তাইল্যান্ডের‌ই আরও একটি পানশালায় এমন অগ্নিকাণ্ড ঘটে, যেখানে ১৪ জনের মৃত্যু হয়েছিল। ২০০৯ সালে বর্ষবরণ অনুষ্ঠান চলাকালীন ব্যংককের একটি নৈশক্লাবেও আগ্নিকাণ্ড ঘটে। সেই ঘটনায় ৬৬ জনের মৃত্যু এবং প্রায় ২০০ জন আহত হয়েছিলেন।

thailand Bangkok Fire Accident

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy