E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

আত্মঘাতী জঙ্গি হানায় সোমালিয়ায় নিহত ১৩

নিহত এবং আহতদের মধ্যে বেশির ভাগই সেই সব ভেঙে পড়া বাড়ির বাসিন্দা। বুলডোজ়ারের মাধ্যমে কংক্রিটের ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করে দমকল বাহিনী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ ০৮:১৯
বিস্ফরণ স্থল।

বিস্ফরণ স্থল। —ছবি : সংগৃহীত

পুলিশের চেকপয়েন্টে বিস্ফোরক বোঝাই ট্রাক নিয়ে ঢুকে পড়েছিল আত্মঘাতী জঙ্গি। পুলিশকর্মীরা কিছু বুঝে ওঠার আগেই নিজেকে উড়িয়ে দেয় সে। মধ্য সোমলিয়ায় গত কাল ওই আত্মঘাতী হামলায় মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। আহতের সংখ্যা কমপক্ষে ৪৫। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন পুলিশ আধিকারিকেরা।

ঘটনাস্থল হিরান প্রদেশের বেলেডওয়েন শহর। শহরের মেয়র আবদুলাহি আহমেদ মালিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় ওই চেকপয়েন্টের আশপাশের বেশ কয়েকটি বাড়ি পুরোপুরি ভেঙে পড়ে। নিহত এবং আহতদের মধ্যে বেশির ভাগই সেই সব ভেঙে পড়া বাড়ির বাসিন্দা। বুলডোজ়ারের মাধ্যমে কংক্রিটের ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করে দমকল বাহিনী। কিন্তু ধ্বংসস্তূপে এখনও কারও কারও আটকে থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না স্থানীয় প্রশাসন। আবদুলাহি বলেছেন, ‘‘যা হয়েছে, তা অত্যন্ত জঘন্য কাজ। বিস্ফোরণের অভিঘাতে ওই এলাকা পুরোপুরি তছনছ হয়ে গিয়েছে।’’

এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের সন্দেহ, স্থানীয় আল শাবাব জঙ্গি গোষ্ঠীর দিকেই। গত ১৫ বছর ধরে সোমালিয়ার নানা অংশে নাশকতা চালিয়ে আসছে আল কায়দার এই শাখা সংগঠন।


এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Suicide Bombing Somalia Mogadishu

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy