আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো না হলেও ব্রিকস–এর ‘আউটরিচ’ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের না আসা প্রায় নিশ্চিত। তবে আগামী কয়েক সপ্তাহ তাঁর আন্তর্জাতিক ক্যালেন্ডারে প্রবল ব্যস্ততা চলবে। আমেরিকার নিউ ইয়র্ক, সৌদি আরবের রিয়াধ, কাতারের দোহা, জাপানের টোকিয়ো এবং তুরস্কের আনতালিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন তিনি। তারেকের ভারত সফর কবে হবে সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনও বার্তা মেলেনি।
অন্য দিকে আজ ঢাকার সঙ্গে সামরিক ও কৌশলগত সম্পর্ককে গুরুত্বদেওয়ার বার্তা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার ঢাকায় তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলামের সঙ্গে দেখা করেছেন তিনি।