E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

চার্লসের প্রথম রাজকীয় জন্মদিন পালন

রাজা চার্লসের জন্মদিন ১৪ নভেম্বর। তবে রাজ পরিবারের প্রথা অনুযায়ী রাজা বা রানির জন্মদিন পালন করা হয় জুন মাসের কোনও এক শনিবার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুন ২০২৩ ০৭:০১
An image of King Charles III

রাজা তৃতীয় চার্লস। —ফাইল চিত্র।

ব্রিটেনের সিংহাসনে বসার পরে গত কাল প্রথম রাজকীয় জন্মদিনের অনুষ্ঠান ‘ট্রুপিং দ্য কালার’ পালন করলেন রাজা তৃতীয় চার্লস।

এই উপলক্ষে গত কাল লন্ডনে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছিল ব্রিটিশ সেনা। লাল কোট, ভালুকের লোমের টুপি পরা ঘোড়সওয়ার সেনাবাহিনীকে দেখতে ভিড় জমান ব্রিটেনের আমজনতা। শোভাযাত্রা দেখতে ঘোড়ার পিঠে চেপে এসেছিলেন রাজা চার্লস। তাঁর পাশে ঘোড়ায় সওয়ার হন বড় ছেলে প্রিন্স অব ওয়েলস রাজকুমার উইলিয়াম, ভাই ডিউক অব এডিনবরা, বোন রাজকুমারী অ্যান। পিছনে গাড়িতে ছিলেন রানি ক্যামিলা এবং ডাচেস অব ওয়েলস কেট।

রাজা চার্লসের জন্মদিন ১৪ নভেম্বর। তবে রাজ পরিবারের প্রথা অনুযায়ী রাজা বা রানির জন্মদিন পালন করা হয় জুন মাসের কোনও এক শনিবার। ব্রিটিশ সেনাবাহিনীর বিশেষ কোনও রেজিমেন্টের পতাকার রঙে চিহ্নিত করা হয় সে দিনের অনুষ্ঠানটিকে। এরই আনুষ্ঠানিক নাম ‘ট্রুপিং দ্য কালার’।

শোভাযাত্রার শেষে রাজা তৃতীয় চার্লস সপরিবার ফিরে আসেন বাকিংহাম প্রাসাদে। বাকিংহামের বিখ্যাত বারান্দায় রাজপরিবারের অন্য সদস্যদের নিয়ে অভিবাদন জানান দেশবাসীকে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
King Charles Birthday Celebration UK King Charles III

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy