E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ভিড়ে গাড়ির ধাক্কা, আহত অন্তত ৩০

স্থানীয় সময় শনিবার রাত দু’টো নাগাদ পূর্ব হলিউডের সান্তা মনিকা বুলেভার্ড এলাকায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৫ ০৭:৫৬
লস অ্যাঞ্জেলেসে ভিড়ের মধ্যে দিয়ে গাড়ি চালানোর ঘটনায় জখমদের উদ্ধারে নেমেছে আপৎকালীন বাহিনী। শনিবার।

লস অ্যাঞ্জেলেসে ভিড়ের মধ্যে দিয়ে গাড়ি চালানোর ঘটনায় জখমদের উদ্ধারে নেমেছে আপৎকালীন বাহিনী। শনিবার। ছবি: রয়টার্স।

ভিড়ের মধ্যে দিয়ে গাড়ি চালানোর ঘটনা ঘটল আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। এই ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লস অ্যাঞ্জেলেসের দমকল বাহিনী। তাদের তরফে জানানো হয়েছে, স্থানীয় সময় শনিবার রাত দু’টো নাগাদ পূর্ব হলিউডের সান্তা মনিকা বুলেভার্ড এলাকায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। ১০ জনেরও বেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, ওই এলাকায় তখন একটি গানের অনুষ্ঠান চলছিল। এর ফলে এলাকায় ভালই ভিড় ছিল। সেই সময়ে হঠাৎই উচ্চ গতিতে আসা একটি গাড়ি ওই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।

এক্স-এ ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ঘটনাস্থলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং রোগীদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এখনও পর্যন্ত চালকের পরিচয় জানা যায়নি বলে দমকল বিভাগের তরফে জানানো হয়েছে। এ দিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তবে ঘটনার কারণ এখনও জানা যায়নি।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
america Los Angeles

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy