Advertisement
E-Paper

হড়পা বানে বিধ্বস্ত নেপালের পরিস্থিতি। নিউ টাউনে তথ্যপ্রযুক্তি কেন্দ্র উদ্বোধনে মুখ্যমন্ত্রী। ভারত-শ্রীলঙ্কা টেস্ট। যাদবপুর। নজরে কী

নেপালে হড়পা বানে অনেকের মৃত্যু হয়েছে। বহু মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের মধ্যে শতাধিক ভারতীয়ও রয়েছেন। পড়শি দেশের পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৬ ০৭:৫৩

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

বুধবার সকালে নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা হড়পা বান আসে। তাতে অনেকের মৃত্যু হয়েছে। বহু মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের মধ্যে শতাধিক ভারতীয়ও রয়েছেন। কৈলাস-মানস সরোবর দর্শনে গিয়েছিলেন ভারতীয় পর্যটকদের অনেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহকে ফোন করে পরিস্থিতির খোঁজ নিয়েছেন। পড়়শি দেশের পাশে থাকার বার্তা দিয়েছেন। ভারত থেকে ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে নেপালে। উদ্ধারকাজ চলছে। আশঙ্কা, মৃতের সংখ্যা বাড়তে পারে।

বৃহস্পতিবার ‘এলঅ্যান্ডটি মাইন্ডট্রি’র তথ্যপ্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ভবনের নাম দেওয়া হয়েছে ‘আনন্দ নিকেতন’। নিউ টাউনে সাত লক্ষের বেশি বর্গফুট এলাকা জুড়ে এই ভবনটি তৈরি হয়েছে। পাশাপাশি এ দিন বিকেলে লালবাজারে জীবনরক্ষা পদক প্রদান কর্মসূচিতেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

ইনিংস জয় হচ্ছে না ভারতের। চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামতে হবে শুভমন গিলদের। দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনের শেষে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ১৬ রানে এগিয়ে। হাতে ৪ উইকেট। বৃষ্টিতে খেলায় বিঘ্ন না ঘটলে ভারতের এই ম্যাচ জেতা সময়ের অপেক্ষা। শ্রীলঙ্কার একমাত্র আশা প্রথম ইনিংসে শতরান করা সোনাল দিনুশা। তিনি এখনও উইকেটে রয়েছেন। আজ শেষ দিনের খেলা শুরু সকাল ১০টায়। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত তাণ্ডবের সপ্তাহ পেরিয়েছে। গ্রেফতার করা যায়নি কাউকে। এরই মধ্যে বৃহস্পতিবার বসছে বিশ্ববিদ্যালয়ের তরফে গঠন করা তদন্ত কমিটির প্রথম বৈঠক।

News of the Day Nepal Suvendu Adhikari India vs Sri Lanka Jadavpur University

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy