Advertisement
E-Paper

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা! করাচি থেকে পেশোয়ার যাওয়ার পথে লাইনচ্যুত রহমান বাবা এক্সপ্রেস, মৃত ৫, আহত বহু

পাকিস্তানের রেল পরিষেবার দীর্ণ দশা নিয়ে অতীতেও বিস্তর অভিযোগ উঠেছে। ২০১৯ সালে এবং ২০২২ সালেও দুর্ঘটনার কবলে পড়েছিল পাকিস্তানের রহমান বাবা এক্সপ্রেস।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১১:৩৩
পাকিস্তানে লাইনচ্যুত রহমান বাবা এক্সপ্রেস।

পাকিস্তানে লাইনচ্যুত রহমান বাবা এক্সপ্রেস। ছবি: সংগৃহীত।

পাকিস্তানের মুলতানে দুর্ঘটনার কবলে পড়ল ট্রেন। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মুলতানে শের শাহ সেতুর কাছে। করাচি থেকে পেশোয়ারের দিকে যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে যায় রহমান বাবা এক্সপ্রেসের বেশ কয়েকটি কামরা। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, দুর্ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় পুলিশ জানাচ্ছে, মঙ্গলবার ভোর ৫টা ১৫মিনিটে (ভারতীয় সময়ে ৫টা ৪৫মিনিটে) বেলাইন হয়ে যায় ট্রেনটি। পুলিশ এবং উদ্ধারকারী দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের উদ্ধার করে মুলতানের নিশতার হাসপাতালে পাঠছানো হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও নিউজ়’কে এক যাত্রী জানান, দুর্ঘটনার আগে ট্রেনটির ৯ নম্বর কামরায় রেলকর্মীরা নাট-বল্টু মেরামত করছিলেন। যদিও ওই মেরামতের কাজের সঙ্গে ট্রেন বেলাইন হওয়ার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

পাকিস্তানের রেল পরিষেবার দীর্ণ দশা নিয়ে অতীতেও বিস্তর অভিযোগ উঠেছে। ২০১৯ সালে এবং ২০২২ সালেও পাকিস্তানের এই রহমান বাবা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল। ২০২৩ সালের অগস্টে সিন্ধ প্রদেশের নবাবশাহ এলাকায় বেলাইন হয়েছিল হাজ়ারা এক্সপ্রেস। দূরপাল্লার ওই ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন শতাধিক যাত্রী। বছর তিনেক আগের ওই দুর্ঘটনা পাকিস্তানের রেল পরিষেবায় যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছিল।

মঙ্গলবার মুলতানে কী কারণে রেল দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও সরকারি ভাবে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সবরকম প্রয়োজনীয় পদক্ষেপেরও নির্দেশ দিয়েছেন তিনি।

Pakistan Train accident

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy