Advertisement
E-Paper

৭.১ মাত্রার ভূমিকম্প জাপানের দক্ষিণে, জারি সুনামির সতর্কতা! ভাঙল বাড়ি, আহত বহু

ভূমিকম্পের পর জাপান সরকারের তরফে কয়েকটি শহরে কম্পনের সতর্কতা জারি করা হয়েছে। কিউশু দ্বীপের মধ্যে থাকা নাগাসাকি, কুমামোতো, কাগোশিমা, ফুকুওকা, সাগায় এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৬ ১৩:৫৭

—প্রতিনিধিত্বমূলক ছবি।

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামোতো প্রদেশ। কম্পনের পরেই জাপানের দক্ষিণ দিকের দ্বীপ কিউশুর বেশ কয়েকটি জায়গায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ওই দ্বীপের উপকূলবর্তী এলাকাগুলিতে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা এক মিটার পর্যন্ত হতে পারে। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাগুলি থেকে বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, ভূমিকম্পের পর দেশের নানা জায়গায় বহু মানুষ আহত হয়েছেন। বহু জায়গায় বহুতলও ভেঙে পড়েছে।

ভূমিকম্পের পর জাপান সরকারের তরফে কয়েকটি শহরে কম্পনের সতর্কতা জারি করা হয়েছে। কিউশু দ্বীপের মধ্যে থাকা নাগাসাকি, কুমামোতো, কাগোশিমা, ফুকুওকা, সাগায় এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর আসেনি। তবে কোথায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।

জাপান এমনিতেই বিশ্বের অন্যতম ভূকম্পপ্রবণ দেশ। প্রশান্ত মহাসাগরের অগ্নিবলয় বা ‘রিং অফ ফায়ার’-এর উপর অবস্থান করায় বছরে বহু বড়-ছোট ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। ২০১১ সালে ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান এবং সংলগ্ন এলাকা। প্রায় ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছিল অথবা নিখোঁজ হয়েছিলেন।

Earthquake Japan Tsunami

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy