Advertisement
E-Paper

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি তুরস্কের! ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিস জারির আর্জিও

গাজ়াবাসীর জন্য ত্রাণসামগ্রী বহনকারী জাহাজে থাকা আন্দোলনকারীদের গ্রেফতারের ঘটনায় তুরস্কের আইনজীবীরা ফৌজদারি মামলা দায়ের করেছিলেন। সেই মামলার তদন্তের পর এই পদক্ষেপ তুরস্কের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৬ ২১:৩৭
Turkey issues arrest warrant for Netanyahu over interception of Gaza activist flotilla

ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। — ফাইল চিত্র।

ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুরস্ক। শুধু তা-ই নয়, ইন্টারপোলের কাছে ‘রেড কর্নার’ নোটিস জারির আর্জিও জানানো হয়েছে।

গাজ়ায় ত্রাণসামগ্রী পাঠাতে গিয়ে ইজ়রায়েল সেনাবাহিনীর হাতে আটক হয়েছিল বেশ কিছু জাহাজ। ইজ়রায়েলের দাবি ছিল, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওই জাহাজ গাজ়ায় ঢোকার চেষ্টা করেছিল। সেই ঘটনার তদন্তের সূত্রে ধরেই এই গ্রেফতারি পরোয়ানা, দাবি করা হয়েছে ‘দ্য টাইমস অফ ইজ়রায়েল’-এর প্রতিবেদনে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে এ বিষয়ে সতর্ক করার জন্য রেড কর্নার নোটিস জারির অনুরোধ করেছে তুরস্ক।

গাজ়াবাসীর জন্য ত্রাণসামগ্রী বহনকারী জাহাজে থাকা আন্দোলনকারীদের গ্রেফতারের ঘটনায় তুরস্কের আইনজীবীরা ফৌজদারি মামলা দায়ের করেছিলেন। মানবতাবিরোধী অপরাধ, বেআইনি ভাবে স্বাধীনতা হরণের চেষ্টা-সহ একাধিক অভিযোগে মামলা হয়। সেই মামলার সূত্র ধরে তদন্ত শুরু হয়। অভিযোগ ওঠে, নেতানিয়াহুর নির্দেশেই কাজ করেছে ইজ়রায়েল বাহিনী। ইজ়রায়েলের বিরুদ্ধে অতীতেও মানবাধিকার লঙ্ঘন এবং অবৈধ গ্রেফতারির অভিযোগ উঠেছে। যদিও তুরস্কের আদালতের সমস্ত অভিযোগ দৃঢ় ভাবে প্রত্যাখ্যান করেছে ইজ়রায়েল। তাদের দাবি, ইজ়রায়েল নৌবাহিনী প্রতিটি পদক্ষেপই বৈধ ছিল।

ইজ়রায়েল এবং তুরস্কের কূটনৈতিক সম্পর্ক তলানিতে। নেতানিয়াহুর বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারির পর সেই সম্পর্কের আরও অবনতি হতে পারে বলে মনে করছেন অনেকে। আবার মনে করছেন, এর ফলে বিশ্ব জুড়ে ইজ়রায়েলি কর্তাদের উপর নজরদারি আরও বাড়তে পারে।

Benjamin Netanyahu Turkey

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy