Advertisement
E-Paper

নুডলস দিয়ে ভাঙা বেসিন জোড়া লাগালেন এই ব্যক্তি! দেখুন কী ভাবে

সম্প্রতি সে রকমই করেছেন এক ব্যক্তি। আর তাই সেই কীর্তি নেট দুনিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ মে ২০১৯ ১৭:২১
নুডলস দিয়ে সারানো হল বেসিন। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।

নুডলস দিয়ে সারানো হল বেসিন। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।

জিনিসপত্র ভেঙে যেতেই পারে। কিন্তু বাড়ির ভেঙে যাওয়া জিনিস নিজের হাতে সারানোর মধ্যে একটা আলাদা আনন্দ রয়েছে। সেই মেরামতি যদি একটু অভিনব উপায়ে হয়, তাহলে তো আর কথাই নেই। সম্প্রতি সে রকমই করেছেন এক ব্যক্তি। আর তাই সেই কীর্তি নেট দুনিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভাঙা বেসিন মেরামতি করা হল রান্না না করা নুডলস দিয়ে। সেই মেরামতির পর সাদা রঙ দিয়ে স্প্রে করে দিতেই বোঝার উপায় নেই যে এই বেসিনই ভেঙে গিয়েছিল।

ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বেসিনের ভাঙা অংশে রান্না না করা নুডলস ঢুকিয়ে দিলেন ওই ব্যক্তি। তারপর ঢাললেন আঠা। শিরিষ কাগজ দিয়ে সেই অংশটি ঘষে সমান করলেন। তারপর করলেন সাদা রঙ দিয়ে স্প্রে। ব্যস, এরপর আবার নতুনের মতো হয়ে গেল বেসিনটি। দেখুন কী ভাবে নুডলস দিয়ে বেসিন সারানো হচ্ছে-

আরও পড়ুন: বমির সঙ্গে বেরিয়ে এল ‘প্রত্যঙ্গ’, ভয় পেয়ে ফের খেয়ে ফেললেন যুবক!

Noodles Bizarre

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy