Health Partner
Comfort Partner
Knowledge Partner

পুজোর ভিড়ে ফোন হারানো বা চুরি যাওয়ার থেকে সতর্ক থাকবেন কী ভাবে? হারিয়ে গেলেই বা কী করবেন? জেনে নিন উপায়

হঠাৎ পকেটে বা ব্যাগে হাত যেতেই দেখলেন, আপনার ফোন উধাও। একদম মাথায় আকাশ ভেঙে পড়ার মতো একটা মুহূর্ত।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৬ ১৯:৩২
 ধরুন আপনি ঠাকুর দেখতে গিয়েছেন। প্রবল ভিড়, তিল ধারণের জায়গা নেই। হঠাৎ পকেটে বা ব্যাগে হাত যেতেই দেখলেন, আপনার ফোন উধাও। একদম মাথায় আকাশ ভেঙে পড়ার মতো একটা মুহূর্ত। যে কোনও মানুষের এই সময়ে মাথা কাজ করবে না, আর সেটাই স্বাভাবিক।
০১ / ১৫

 তবুও মাথা ঠান্ডা রেখে, একটু বুদ্ধি করে খুঁজলেই ফিরে পেতে পারেন আপনার ফোনটি। কি করে?  এমন বিপদের মুহূর্তে কী কী করণীয়, রইল তারই টিপস।
০২ / ১৫

ফোন হারিয়ে গেলে আতঙ্কিত না হয়ে যত তাড়াতাড়ি খোঁজ শুরু করবেন, ততটাই তাড়াতাড়ি ফিরে পাবেন। তাই প্রথম ১০ মিনিট খুব গুরুত্বপূর্ণ।
০৩ / ১৫

আগেভাগে জেনে রাখা ভাল, ফোনে কী কী চালু রাখলে হারিয়ে যাওয়া ফোন ফিরে পেতে সুবিধা হবে।
০৪ / ১৫

ভিড়ের মধ্যে যাবেন, সেটা আগে থেকে জানা থাকলে একটু সর্তক হয়ে যাওয়াই ভাল।
০৫ / ১৫

আগে থেকেই ফোনে লোকেশন অন রাখুন। তাতে হারিয়ে গেলেও খুঁজতে সুবিধা হবে।
০৬ / ১৫

আগে থেকেই ফোনে লোকেশন অন রাখুন। তাতে হারিয়ে গেলেও খুঁজতে সুবিধা হবে।

আরও সতর্কতার জন্য অ্যান্ড্রয়েড ফোনে ‘ফাইন্ড হাব’ চালু রাখুন। আপনার ফোন হারিয়ে গেলে খুব সহজে অন্য ফোন থেকে ‘ফাইন্ড হাব’ চালু করে খোঁজা শুরু করতে পারবেন।
০৭ / ১৫

আই-ফোনের ক্ষেত্রে ‘ফাইন্ড মাই’ চালু রাখুন। ফোন হারিয়ে গেলে অন্য আই-ফোন বা অ্যাপল ডিভাইস থেকে ‘ফাইন্ড মাই’ চালু করে খুঁজতে পারেন।
০৮ / ১৫

এ ছাড়াও আই-ফোনের ক্ষেত্রে লস্ট মোড চালু রাখতে পারেন। এতে অনেকটা সুবিধা হবে।
০৯ / ১৫

সবথেকে জরুরি বিষয় হল, ফোনটা হারিয়ে গিয়েছে টের পেলে একদম সময় নষ্ট করবেন না। এই সব ব্যবস্থা যদি ফোনে আগে থেকে চালু থাকে, তবে সেগুলোর ব্যবহার করুন তৎক্ষণাৎ।
১০ / ১৫

কোনও কিছুতেই যদি সুবিধা না হয়, তবে অবশ্যই পুলিশের সঙ্গে যোগাযোগ করুন।
১১ / ১৫

অনেক সময়ে ফোন চুরি হয়ে যায় ভিড়ে। সে ক্ষেত্রে আপনার একার পক্ষে তা উদ্ধার করা সম্ভব না-ও হতে পারে।
১২ / ১৫

তবে এমন পরিস্থিতি হলে আগে নিজে শান্ত হয়ে ভাবুন,  ফোনটা শেষ কোন জায়গায় ব্যবহার করেছিলেন এবং তারপর সেটি কোথায় রেখেছিলেন। কাজে লাগবে, এমন কোনও কথা মনে পড়লে ভাল।
১৩ / ১৫

না হলে অন্য কোনও ব্যক্তির ফোন থেকে নিজেকে ফোন করে দেখুন। যদি আশপাশে কোথাও থাকে, রিংটোনের আওয়াজ শুনে খুঁজে পেতেও পারেন।
১৪ / ১৫

আর এ ভাবে যদি খুঁজে না পান, তা হলে আর কী কী করা যায়, সে সব তো জেনেই গিয়েছেন ইতিমধ্যে।  এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।
১৫ / ১৫

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy