পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে সঙ্গে থাক এই গ্যাজেটগুলি, তা হলেই হবেন অনেকটা নিশ্চিন্ত
মুশকিল আসানে পুজোয় বেরোনোর সময়ে প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি ব্যাগে কয়েকটা ছোট গ্যাজেট রাখুন।
পুজো মানেই ঠাকুর দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা, রাতভর শহর ঘোরা আর অনেক ছবি তোলা। সকাল থেকে রাত পর্যন্ত বেশির ভাগ সময়টা বাড়ির বাইরেই কাটে।
তবে বেশি সময় বাইরে থাকলে ফোনের চার্জ শেষ হয়ে যাওয়া, অতিরিক্ত গরমে কষ্ট, এমন নানা সমস্যা হতেই পারে।
মুশকিল আসানে পুজোয় বেরোনোর সময়ে প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি ব্যাগে কয়েকটা ছোট গ্যাজেট রাখুন। অনেকটাই সুবিধা হতে পারে।
আরও পড়ুন:
ছবি তোলা থেকে ফোনে চার্জ টিকিয়ে রাখা, ব্যাগের নিরাপত্তা কিংবা গরমে কষ্ট — বিভিন্ন পরিস্থিতিতে এই গ্যাজেটগুলি কাজে আসতে পারে।
আরও পড়ুন:
সারা দিন ফোনে ছবি তোলা, ম্যাপ ব্যবহার, সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড চলতেই থাকে পুজোর ঘোরাঘুরিতে। সব মিলিয়ে ফোনে দ্রুত চার্জ কমে যেতেই পারে।
তাই অন্তত ১০,০০০ এমএএইচ-এর একটি পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে রাখুন। এটি আপনাকে অনেক সমস্যার হাত থেকে বাঁচিয়ে দিতে পারবে।
পাওয়ার ব্যাঙ্ক থাকলেও চার্জারের দরকার হতে পারে। কারণ পাওয়ার ব্যাঙ্ক একটা সময় পর্যন্ত সাহায্য করবে।
অনেকক্ষণ বাইরে থাকলে যখন পাওয়ার ব্যাঙ্কের চার্জ ফুরিয়ে যাবে, তখন কিন্তু চার্জারই ভরসা।
আরও পড়ুন:
ব্যাগ বা গুরুত্বপূর্ণ জিনিসে স্মার্ট ট্র্যাকার লাগিয়ে রাখতে পারেন। ভিড়ের মধ্যে সেগুলো হারিয়ে গেলে খুঁজে পেতে সুবিধে হবে।
ঠাকুর দেখার জন্য অনেকটা হাঁটতে হয়। স্মার্টওয়াচ সঙ্গে থাকলে ভিড়ের মধ্যে বারবার ফোন বার করতে হয় না।
এ ছাড়াও ফোন ধরা, নোটিফিকেশন দেখার মতো কাজেও সুবিধা হয়।
অনেকটা পথ গাড়িতে যেতে যেতে বা ভিড় থেকে কিছুটা দূরে বসে বিশ্রাম নিচ্ছেন হয়তো। সে সময়ে গান শোনা বা ফোনে কথা বলার ক্ষেত্রে ইয়ারবাডস কাজে আসতে পারে।
ভিড়ের মধ্যে বেশি ক্ষণ দাঁড়াতে হলে গরমে কষ্ট হয় অনেকেরই। ইউএসবি বা রিচার্জেবল মিনি ফ্যান ব্যাগে রাখলে সেই কষ্ট খানিকটা কমবে।
একটা সেলফি স্টিক সঙ্গে রাখলে অনেক জনের একসঙ্গে ছবি তোলার ক্ষেত্রে বারবার অন্যের সাহায্য নেওয়ার দরকার হবে না।
সব গ্যাজেট সঙ্গে নেওয়া প্রয়োজনীয় নয়। নিজের দরকার, ব্যাগের জায়গা এবং কতক্ষণ বাইরে থাকবেন— সবটা বিবেচনা করেই গ্যাজেট বেছে নিন।
প্রয়োজন মতো কয়েকটি ছোট গ্যাজেটই পুজোর ঘোরাঘুরিকে অনেকটা নির্ঝঞ্ঝাট করে তুলতে পারে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)