Advertisement
E-Paper

নয়ডায় বিনা নোটিসে প্রায় ৫৫০ কর্মী ছাঁটাই করল নামী তথ্যপ্রযুক্তি সংস্থা! পোর্টাল খুলে আঁতকে উঠলেন কর্মীরা

প্রায় ৫৫০ কর্মীকে বরখাস্ত করল ডেটা ইঞ্জিনিয়ারিং এবং কৃত্রিম মেধা সংক্রান্ত সংস্থা ইনোডেটা। খবর, ভারতের পাশাপাশি কর্মীছাঁটাই হয়েছে ফিলিপিন্সেও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১৬:০৩

ছবি: এআই সহায়তায় তৈরি।

ভারতে প্রায় ৫৫০ কর্মীকে ছাঁটাই করল ইনোডেটা। শুধু ভারতেই নয়, কর্মীছাঁটাইয়ের কথা জানা গিয়েছে ফিলিপিন্স থেকেও। খবর, হঠাৎ করেই কর্মীরা দেখেন, ল্যাপটপ থেকে লগ আউট করে দেওয়া হয়েছে তাঁদের। এ ছাড়া আইডিগুলিও নিষ্ক্রিয় করে দেওয়া হয়।

নয়ডায় কর্মরত ২৮ বছর বয়সি এক তথ্যপ্রযুক্তি কর্মী জানিয়েছেন, ২৬ অক্টোম্বর, সোমবার রোজকার মতোই কাজে ব্যস্ত ছিলেন তিনি এবং তাঁর সহকর্মীরা। কিন্তু দুপুরের খাবারের সময়ের মধ্যেই কর্মীছাঁটাইয়ের খবর ছড়াতে শুরু করে। কিছু পরে অনেকে দেখেন, কোম্পানির সিস্টেমে লগ ইন করতে পারছেন না তাঁরা। এর পর তাঁদের ব্যক্তিগত ইমেল অ্যাকাউন্টে বরখাস্ত সংক্রান্ত ইমেল পাঠানো হতে থাকে।

ঠিক কী কারণে এমন আকস্মিক পদক্ষেপ করল সংস্থা, সে বিষয়ে অনুসন্ধান করছেন কর্মীরা। কিছু একটা গড়বড় হয়েছে, তার ইঙ্গিত প্রথম পাওয়া যায় যখন এই খবর ছড়াতে শুরু করে যে, সংস্থার ফিলিপিন্স টিমের বেশ কিছু উচ্চ পদে কর্মরত কর্মীকে বরখাস্ত করা হয়েছে। তখন ভারতের জনা কয়েক কর্মী সংস্থার এইচআর পোর্টালে গিয়ে দেখেন যে তাঁদের চাকরি যাওয়ার নির্দেশিকা প্রায় তৈরি হয়ে গিয়েছে।

এক কর্মী জানিয়েছেন, পোর্টালটিতে পদত্যাগের আনুষ্ঠানিক তারিখ এবং শেষ কর্মদিবস হিসেবে ২৬ অক্টোবর দেখানো হচ্ছিল। দ্রুত ম্যানেজারদের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। কিন্তু এই খবরে তাঁদের ম্যানেজারেরাও হতবাক হয়ে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।

ইনোডেটা একটি তথ্যপ্রযুক্তি (ডেটা ইঞ্জিনিয়ারিং) এবং কৃত্রিম মেধা সংক্রান্ত সংস্থা। এর সদর দফতর নিউ জার্সির রিচফিল্ড পার্কে অবস্থিত। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি ডেটা লেবেলিং, মডেল প্রশিক্ষণ, মূল্যায়ন এবং নিরাপত্তা পরীক্ষার মাধ্যমে প্রযুক্তি সংস্থাগুলিকে এআই সিস্টেম তৈরি ও উন্নত করতে সহায়তা করে। যদিও, এখনও পর্যন্ত ভারত বা ফিলিপিন্সে মোট কত জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে, তা প্রকাশ্যে নিশ্চিত করে জানায়নি সংস্থা।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy