Advertisement
E-Paper

ইউপিআই সংক্রান্ত নতুন নিয়মে চারটি পরিষেবা থাকছে বিনামূল্যেই! কী কী? দেখে নিন একনজরে

সরকার স্পষ্ট করেছে যে, নতুন এমডিআর কাঠামোর ফলে গ্রাহককে ইউপিআই লেনদেনের জন্য কোনও মাশুল দিতে হবে না। দু’জন ব্যক্তির মধ্যে ইউপিআইয়ের মাধ্যমে অর্থ আদান-প্রদান সম্পূর্ণ বিনামূল্যে থাকবে, তা সে যত বড় অঙ্কের টাকাই হোক না কেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০১
Which things will remain free during payment through UPI system under new charges rules

ছবি: সংগৃহীত।

আগামী ১৫ অক্টোবর থেকে চালু হচ্ছে ‘ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস’ বা ইউপিআইয়ের লেনদেনে নতুন নিয়ম। নির্দিষ্ট কিছু ব্যবসায়িক লেনদেনে বসছে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর। তবে এই মাশুল কেবলমাত্র ব্যবসায়িক ক্ষেত্রে অর্থ লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য। মঙ্গলবার সন্ধ্যায় বিবৃতি দিয়ে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে, গ্রাহকদের জন্য এবং ২,০০০ টাকা পর্যন্ত সমস্ত লেনদেনের জন্য ইউপিআই সম্পূর্ণ বিনামূল্যই থাকবে।

সরকার স্পষ্ট করেছে যে, নতুন এমডিআর কাঠামোর ফলে গ্রাহককে ইউপিআই লেনদেনের জন্য কোনও মাশুল দিতে হবে না। দু’জন ব্যক্তির মধ্যে ইউপিআইয়ের মাধ্যমে অর্থ আদান-প্রদান সম্পূর্ণ বিনামূল্যে থাকবে, তা সে যত বড় অঙ্কের টাকাই হোক না কেন। এছাড়া, ব্যবসায়ীদের কাছে ২,০০০ টাকা পর্যন্ত পেমেন্টও বিনামূল্যে করা যাবে।

১৫ অক্টোবর থেকে ২,০০০ টাকার বেশি মূল্যের ইউপিআই পেমেন্ট গ্রহণকারী ব্যবসায়ীদের নতুন কাঠামোর আওতায় একটি ফি বা মাশুল দিতে হবে। তবে গ্রাহকদের এই মাশুলের বোঝা বহন করতে হবে না। নতুন কাঠামো এবং ইউপিআই পেমেন্টের জন্য সাধারণ মানুষকে কোনও মূল্য পরিশোধ করতে হবে কি না, তা নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করতেই মঙ্গলবার সরকারের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করে দেওয়া হয়েছে।

তবে নতুন ইউপিআই বিধির আওতায় ৪টি জিনিস বিনামূল্যেই থাকছে। কোনও ব্যক্তি যদি ইউপিআইয়ের মাধ্যমে অন্য কোনও ব্যক্তিকে টাকা পাঠান বা টাকা গ্রহণ করেন, সে ক্ষেত্রে কোনও মাশুল ধার্য করা হবে না, তা সে যত বড় অঙ্কই হোক না কেন। ব্যবসায়ীদের জন্যও ২,০০০ টাকা পর্যন্ত লেনদেন থাকছে বিনামূল্যেই। আবার ছোট ব্যবসায়ী যাঁরা (মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট গ্রহণ করেন এমন ব্যবসায়ী), তাঁদের এমডিআর বাবদ এক টাকাও দিতে হবে না। মাসিক ইউপিআই ব্যবহারের ক্ষেত্রেও সাধারণ গ্রাহকদের জন্য কোনও ব্যবহারের সীমা নেই। এর জন্য অতিরিক্ত কোনও টাকাও দিতে হবে না।

উল্লেখ্য, নতুন এমডিআর কাঠামো অনুযায়ী, ২,০০০ টাকার বেশি সরাসরি ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে বিক্রেতাদের ওপর ০.৪ শতাংশ হারে মাশুল ধার্য করা হবে। এই মাশুল বিক্রেতা তাঁর ‘অ্যাকোয়ারিং ব্যাঙ্ক’কে (যে ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করা হচ্ছে) প্রদান করবেন। ৭৫,০০০ টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে এই ফি-র সর্বোচ্চ সীমা (ক্যাপ) হবে ৩০০ টাকা। কোনও গ্রাহক যদি কোনও দোকানে ইউপিআই-এর মাধ্যমে ২০০০ টাকার কম পেমেন্ট করেন, তবে কোনও পরিবর্তন হবে না। যদি গ্রাহক ৩,০০০ টাকার কেনাকাটা করেন, তাহলে গ্রাহক বিক্রেতাতে দেবেন ৩,০০০ টাকাই। তবে বিক্রেতা এমডিআর বাবদ ‘অ্যাকোয়ারিং ব্যাঙ্ক’কে দেবেন ১২ টাকা দেবেন।

UPI UPI New Rules UPI Transaction

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy