Advertisement
E-Paper

নিট পিজি, পরিবর্তন হল অ্যাডমিট কার্ড প্রকাশের দিন, বদলের কারণ জানাল পরীক্ষা নিয়ামক সংস্থা

বোর্ডের জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অসম-মেঘালয় রাজ্য থেকে আসা বেশ কিছু আবেদন এবং কিছু অপরিবর্তনীয় পরিস্থিতির কথা মাথায় রেখেই পরীক্ষার্থীদের সুবিধার্থে সূচিতে এই সামান্য পরিবর্তন বা সংশোধনের সিদ্ধান্ত হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৬ ১৯:২০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সারা দেশে ‘ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ফর পোস্টগ্রাজুয়েট’ (নিট পিজি) আয়োজিত হতে চলেছে আগামী ৩০ অগস্ট। তার অ্যাডমিট কার্ড প্রকাশ হওয়ার কথা ছিল ২৪ অগস্ট। তবে তা সোমবার প্রকাশ হয়নি। পরীক্ষা নিয়ামক সংস্থা ‘ন্যাশনাল বোর্ড অফ এগ্‌জ়ামিনেশনস্‌ ইন মেডিকেল সায়েন্সেস’ (এনবিইএমএস) বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে।

এনবিইএমএস জানিয়েছে, ২৪ অগস্টের পরিবর্তে ২৫ অগস্ট নিট পিজি-র অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। কারণ, অসম-মেঘালয় থেকে আসা বেশ কিছু আবেদন এবং অপরিবর্তনীয় পরিস্থিতির কথা মাথায় রেখেই পরীক্ষার্থীদের সুবিধার্থে সূচিতে এই সামান্য পরিবর্তন বা সংশোধনের সিদ্ধান্ত হয়েছে।

কী ভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?

অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রথমে এনবিইএমএস-এর নিজস্ব ওয়েবসাইট nbe.edu.in-এ যেতে হবে। এর পর হোমপেজ থেকে নিট পিজি বিভাগে ক্লিক করে অ্যাডমিট কার্ডের লিঙ্কটি খুলতে হবে। সেখানে প্রয়োজনীয় লগ-ইন তথ্য দিতে হবে। লগ-ইন করার পর স্ক্রিনে অ্যাডমিট কার্ড দেখা যাবে। সেটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে।

উল্লেখ্য, নিট ইউজি-র প্রশ্ন ফাঁসের মতো কি নিট পিজি-র প্রশ্নফাঁস হবে, এমনই একাধিক অভিযোগ উঠতে থাকে সমাজমাধ্যমে। এমনকি বলা হয় আসন্ন নিট পিজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে ইতিমধ্যেই। যদিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে ভুয়ো বলেছে এনবিইএমএস। টেলিগ্রাম, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে যে প্রশ্নপত্র ফাঁসের দাবি করা হচ্ছিল, তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং প্রতারণামূলক বলে সতর্ক করেছে বোর্ড।

এনবিইএমএস সূত্রে খবর, ২,৭৩,১৮৩ জন প্রার্থী আবেদন করেছেন, যা বিগত বছরের তুলনায় প্রায় ১২.৫ শতাংশ বেশি। দেশের প্রায় ৩৪০টি শহরের ১,৩০০টিরও বেশি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে একটিই পর্বে।

NEET PG Admit Card medical exams 2026

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy