অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ম্যাট হল এমবিএ এবং পিজিডিএম কোর্সে ভর্তির অন্যতম প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষার স্কোরের মাধ্যমে দেশের ৬০০-র বেশি বিজ়নেস স্কুলে ভর্তির সুযোগ পান পড়ুয়ারা। এআইএমএ পরিচালিত এই ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট (ম্যাট) ২০২৬-এর পেপার-বেসড টেস্ট (পিবিটি)-এর অ্যাডমিট কার্ড ১০ সেপ্টেম্বর প্রকাশিত হচ্ছে। প্রার্থীদের সুবিধার কথা মাথায় রেখে ম্যাট পরীক্ষায় খাতায় কলমে এবং কম্পিউটার ভিত্তিক— দুই ধরনেরই পরীক্ষার ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। ফলে নিজেদের সুবিধা অনুযায়ী পরীক্ষার মাধ্যম বেছে নিতে পারেন পরীক্ষার্থীরা।
আরও পড়ুন:
যে প্রার্থীরা খাতায়-কলমে পরীক্ষায় বসবেন, তাঁরা এআইএমএ-এর নিজস্ব ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার হল টিকিট ডাউনলোডের জন্য প্রার্থীদের নিজেদের লগ-ইন সংক্রান্ত তথ্য ব্যবহার করতে হবে।
ম্যাট ২০২৬ পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ
ম্যাট ২০২৬-এর কম্পিউটারভিত্তিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী ১৪ সেপ্টেম্বর শেষ হবে। অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে ১৭ সেপ্টেম্বর এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর। এআইএমএ-এর বিজ্ঞপ্তি অনুযায়ী ম্যাট ২০২৬-এর ফলাফল সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে।