Advertisement
E-Paper

কমন অ্যাডমিশন টেস্ট দেবেন? অ্যাডমিট কার্ড প্রকাশের দিন জানাল আইআইএম ইন্দোর, রয়েছে মক টেস্ট-এর সুযোগ

আগামী ২৯ নভেম্বর দেশজুড়ে তিনটি সেশনে ক্যাট ২০২৬ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীরা নিজেদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইটে লগ-ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১৬:৫৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট) ২০২৬-এর অ্যাডমিট কার্ড প্রকাশের দিন পিছিয়ে দিল আয়োজক সংস্থা আইআইএম ইন্দোর। পরীক্ষার্থীরা আগামী ৬ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পরীক্ষার হল টিকিট ডাউনলোড করতে পারবেন। আইআইএম ইন্দোরের তরফে জানানো হয়েছে, অ্যাডমিট কার্ড তৈরি হয়ে গিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ক্যাট-এর সরকারি ওয়েবসাইট থেকে তা সংগ্রহ করতে হবে।

আগামী ২৯ নভেম্বর দেশজুড়ে তিনটি সেশনে ক্যাট ২০২৬ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীরা নিজেদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে (https://iimcat.ac.in) ওয়েবসাইটে লগ-ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। পরীক্ষাকেন্দ্রে অ্যাডমিট কার্ড-এর কাগজের নথি সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

পরীক্ষার আগে পরীক্ষার্থীদের সুবিধার জন্য ৬ নভেম্বর থেকেই ক্যাট-এর ওয়েবসাইটে মক টেস্টের লিঙ্ক চালু করা হবে। এর মাধ্যমে পরীক্ষার্থীরা কম্পিউটারভিত্তিক পরীক্ষার ধরন এবং প্রশ্নের ইন্টারফেস সম্পর্কে আগাম ধারণা পেতে পারবেন বলেই জানানো হয়েছে।

পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের মুখের ছবি মিলিয়ে পরিচয় যাচাই করা হবে। পাশাপাশি, বাছাই করা সংবেদনশীল পরীক্ষাকেন্দ্রে মোবাইল জ্যামার বসানোর ব্যবস্থাও রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।

ক্যাট ২০২৬ পরীক্ষায় প্রতিটি বিভাগের জন্য নির্দিষ্ট ৪০ মিনিট করে সময় বরাদ্দ থাকবে। একটি সেকশনের পরীক্ষা শেষ হওয়ার আগে অন্য সেকশনে যাওয়ার সুযোগ পাবেন না পরীক্ষার্থীরা। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট বিভাগের প্রশ্নের উত্তর দিতে হবে।

দেশের প্রায় ১৭০টি শহরে ক্যাট ২০২৬-এর পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় প্রাপ্ত স্কোর ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ থাকবে। অর্থাৎ, নির্ধারিত সময়ের মধ্যে ওই স্কোর ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে।

Admission Test

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy