Advertisement
E-Paper

আইন পড়তে ক্ল্যাটের স্কোর বাধ্যতামূলক করল ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি, কী কী কোর্স পড়া যাবে?

কোর্সগুলিতে ভর্তির জন্য কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট) ২০২৭-এর স্কোর বিবেচনা করা হবে। স্নাতক স্তরের কোর্সে ভর্তির ক্ষেত্রে ক্ল্যাট ইউজি এবং স্নাতকোত্তর স্তরে ক্ল্যাট পিজি-র ফলের ভিত্তিতে পড়ুয়া বাছাই করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১২:০৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

২০২৭-২৮ শিক্ষাবর্ষে আইন সংক্রান্ত বিভিন্ন কোর্সে ভর্তির নিয়মে পরিবর্তন আনল ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি (এনএফএসইউ)। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, এ বার থেকে তাদের স্কুল অফ ল, ফরেনসিক জাস্টিস অ্যান্ড পলিসি স্টাডিজ়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের আইন সংক্রান্ত কোর্সগুলিতে ভর্তির জন্য কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট) ২০২৭-এর স্কোর বিবেচনা করা হবে। স্নাতক স্তরের কোর্সে ভর্তির ক্ষেত্রে ক্ল্যাট ইউজি এবং স্নাতকোত্তর স্তরে ক্ল্যাট পিজি-র ফলের ভিত্তিতে পড়ুয়া বাছাই করা হবে।

এনএফএসইউ-র বিভিন্ন ক্যাম্পাসে চারটি আইন সংক্রান্ত কোর্সে ভর্তির সুযোগ রয়েছে। সেগুলি হল—

১। গাঁধীনগর ক্যাম্পাসে বিএসসি এলএলবি অনার্স ও ডেটা সায়েন্স অ্যান্ড ল।

২। দিল্লি ক্যাম্পাসে বিবিএ এলএলবি অনার্স।

৩। গাঁধীনগর এবং ভুবনেশ্বর ক্যাম্পাসে এলএলএম সাইবার ল অ্যান্ড সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনে।

৪। গাঁধীনগর এবং দিল্লি ক্যাম্পাসে এলএলএম ক্রিমিনাল ল অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশনে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই কোর্সগুলিতে ভর্তির জন্য অনলাইন আবেদন শুরু হবে ৭ জানুয়ারি ২০২৭ থেকে। আবেদন এবং ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট nfsu.ac.in-এ।

অন্য দিকে, ক্ল্যাট ২০২৭-এর আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৭ নভেম্বর ২০২৬ করা হয়েছে। রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। পরীক্ষা হবে ৬ ডিসেম্বর ২০২৬, দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। আবেদনপত্রে নাম, জন্মতারিখ, কোর্স ও সংরক্ষণ সংক্রান্ত তথ্য সংশোধন এবং পরীক্ষাকেন্দ্রের পছন্দ বদলানোর শেষ দিন ১০ নভেম্বর ২০২৬। পরীক্ষার সিলেবাস বা কাঠামোয় কোনও পরিবর্তন করা হয়নি বলে জানিয়েছে কনসোর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটিজ়।

Common Law Admission Test Law

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy