Advertisement
E-Paper

সিবিএসই-র দশমের দ্বিতীয় পর্বের পরীক্ষায় উত্তীর্ণ ৫ লক্ষেরও বেশি পরীক্ষার্থী, পাশের হার কত?

দশমের দ্বিতীয় পর্বের পরীক্ষার ফল প্রকাশ করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। পরীক্ষায় পাশ করেছে ৫ লক্ষ ১৩ হাজার ৯৫৫ জন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৬ ১০:১৬

ছবি: এআই সহায়তায় তৈরি।

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) ২০২৬-এর দশম শ্রেণির দ্বিতীয় পর্বের পরীক্ষার ফল ঘোষণা করেছে। পরীক্ষার্থীরা সিবিএসই-র দু’টি ওয়েবসাইট cbse.gov.in এবং cbseresults.nic.in-এ থেকে তাঁদের প্রাপ্ত নম্বর দেখে নিতে পারবেন। এ ছাড়াও ডিজিলকার-এও ফল দেখে নেওয়ার সুযোগ থাকছে।

জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, সিবিএসই-র তরফে শিক্ষার্থীদের নম্বর ভাল করার জন্য দশমে দু’বার পরীক্ষা দেওয়া সুযোগ দেওয়া হয়েছে। চলতি বছর থেকেই এই নিয়ম চালু হয়েছে। ওই নিয়মের অধীনে দশমের পড়ুয়ারা সর্বোচ্চ তিনটি বিষয়ে আরও ভাল নম্বর পাওয়ার জন্য দ্বিতীয় বার পরীক্ষায় বসার সুযোগ পাবে। সেই পরীক্ষায় পাশ করেছে ৫ লক্ষ ১৩ হাজার ৯৫৫ জন।

দ্বিতীয় পর্বের পরীক্ষাটি দেওয়ার জন্য নাম নথিভুক্ত করেছিল ৬ লক্ষ ৬৪ হাজার ২৭ জন। তবে পরীক্ষা দিয়েছে ৬ লক্ষ ৬৩ হাজার ৭৭৭ জন। মোট পাশের হার ৯৬.৭৮ শতাংশ। এদের মধ্যে মূল পরীক্ষার তুলনায় বেশি নম্বর পেয়ে পাশ করেছে ৩ লক্ষ ৮ হাজার ৯৫ জন।

এ ছাড়াও দ্বিতীয় পর্বের পরীক্ষাটি কর্ম্পাটমেন্ট বিভাগের পড়ুয়ারাও দিয়েছিল। মোট ১ লক্ষ ৪৯ হাজার ৮২২ জন ওই বিভাগের অধীনে পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে ৭৮ হাজার ৫০৩ জন পাশ করেছে। সিবিএসই অধীনস্থ স্কুলগুলিতে ডিজিলকারের মাধ্যমে পড়ুয়াদের প্রাপ্ত নম্বর সংক্রান্ত সব তথ্য পাঠানো হয়েছে। শীঘ্রই মার্কশিটও স্কুলগুলিকে পাঠিয়ে দেবে সিবিএসই।

CBSE News CBSE Class 10 Exam 2026 Exam Results

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy