Advertisement
E-Paper

দ্বাদশের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ফের সুযোগ, নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের সূচি প্রকাশ করল সিবিএসই

গত ২৭ অগস্ট প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, যে সব পরীক্ষার্থী ফলাফলে সন্তুষ্ট নন, তাঁরা মূল্যায়িত উত্তরপত্রের স্ক্যান কপির জন্য আবেদন করতে পারবেন। এর পাশাপাশি নম্বর যাচাইকরণ এবং পুনর্মূল্যায়নের সুযোগও থাকছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৬ ১৯:৩২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে এ বার আচার্যের কাছে এআইএ তদন্তের দাবি জানাল যাদবপুরের অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (উচ্চশিক্ষা)।

সংগঠনের তরফে শুক্রবার দাবি করা হয়েছে, লোকভবনে গিয়ে আচার্য আরএন রবিকে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে ফটকের কাছে পুলিশ পোস্টের আবেদনও জানানো হয়েছে। কর্মসমিতি ভেঙে দেওয়া বা নতুন করে গঠনের পাশাপাশি রেজিস্ট্রার ও ফিন্যান্স অফিসারের অপসারণের দাবিও জানানো হয়েছে।

সংগঠনের যাদবপুর শাখার সম্পাদক ভাস্কর সরদারের দাবি, ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় দেওয়ালে কিছু স্লোগান ও গ্রাফিতি রয়েছে, যা দেশবিরোধী। আচার্যের কাছে দাবি করা হয়েছে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) বা অন্য কোনও তদন্তকারী সংস্থাকে দিয়ে এ বিষয়ে তদন্ত করানো হোক। কর্তৃপক্ষকে এ বিষয়ে অভিযোগ জানানোর পরেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ।

পাশাপাশি সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া বহিরাগত হামলা ও ছাত্রদের মধ্যে সঙ্ঘর্ষের জেরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। সে কারণে পুলিশ আউটপোস্ট বা পুলিশ ক্যাম্প করার দাবিও জানানো হয়েছে। এই ধরনের ঘটনার ফলে বিশ্ববিদ্যালয়ের সকলের নিরাপত্তায় প্রভাব ফেলছে বলেও জানিয়েছেন তাঁরা। বর্তমানে যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তা যথাযথ নয় বলেই মত তাঁদের। এমনকি মদ, মাদকের মতো ক্ষতিকারক নেশার দ্রব্যও ক্যাম্পাসে ঢোকে বলে অভিযোগ তাঁদের। সে কারণে পুলিশের নিরাপত্তার কথা উল্লেখ করেছেন তাঁরা।

এর পাশাপাশি রেজিস্ট্রার, ফিন্যান্স অফিসারকে অপসারণ করা এবং বিধানসভা নির্বাচনের আগে নিয়োগ প্রক্রিয়া নিয়েও তদন্তের দাবি জানিয়েছেন ওই অধ্যাপকেরা। ভাস্কর বলেন, ‘‘প্রায় এক বছর ধরে দেশের নামী এই শিক্ষা প্রতিষ্ঠানে যে ভাবে আর্থিক বেনিয়ম হয়েছে, বার বার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, তা থেকে মুক্তির জন্য আমরা আচার্যের দ্বারস্থ হলাম। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বার বার জানিয়েও কোনও ফল হয়নি।’’

CBSE 2026 CBSE

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy