কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগ্জ়ামিনেশনস্ (সিআইএসসিই) ২০২৭-২০২৮ সালের জন্য আইসিএসই (দশম শ্রেণি) ও আইএসসি (দ্বাদশ শ্রেণি) পরীক্ষার রেজিস্ট্রেশন ও এনট্রি কনফার্মেশন প্রক্রিয়া শুরু করেছে। সিআইএসসিই-র অধীনস্থ স্কুলগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থীদের তথ্য যাচাই ও নতুন নাম নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৭-এর জন্য স্কুলগুলিকে ৫ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের তথ্য নথিবদ্ধ করতে হবে। এর মধ্যে না হলে ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে জরিমানা দিয়ে প্রক্রিয়া শেষ করতে হবে। প্রার্থীর তথ্যে কোনও ভুল থাকলে প্রয়োজনীয় নথি-সহ ‘কেরিয়ারস্’ পোর্টালে সংশোধনের আবেদন জানাতে হবে।
২০২৮-এর জন্য দশম শ্রেণির ক্ষেত্রে ৫ অগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিনা জরিমানায় রেজিস্ট্রেশন করা যাবে। তার মধ্যে না করলে ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জরিমানা দিয়ে আবেদন করা যাবে। আর দ্বাদশ শ্রেণির জন্য ৫ অগস্ট থেকে ১৫ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন উইন্ডো খোলা থাকবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও লেট ফি দিতে হবে না।
আরও পড়ুন:
কাউন্সিল বোর্ড নির্দেশিকায় জানিয়েছে, প্রতিটি স্কুলকে নির্ধারিত সময়সীমা মেনে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিস্তারিত নির্দেশাবলির জন্য অফিশিয়াল সার্কুলার দেখার পরামর্শ দেওয়া হয়েছে।