Advertisement
E-Paper

নবমের পাঠ্যে নতুন বিষয়ের সংযোজন, কী ভাবে ক্লাস করাবেন শিক্ষকেরা? প্রশিক্ষণের ব্যবস্থা করল সিবিএসই এবং এনসিইআরটি

নবমের গণিত এবং বিজ্ঞান বইয়ে সংযোজিত হয়েছে বেশ কিছু বিষয়। তা শেখানোর কৌশল রপ্ত করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল সিবিএসই এবং এনসিইআরটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৬ ১১:১১

ছবি: সংগৃহীত।

নতুন বইয়ের বিষয়বস্তু নিয়ে শিক্ষাদানের কৌশল নিয়ে বিশেষ প্রশিক্ষণ পেলেন শিক্ষকরা। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) এবং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এর (এনসিইআরটি) যৌথ উদ্যোগে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল নয়া দিল্লিতে। তাতে যোগদান করেছিলেন ১১০ জন।

বিজ্ঞান এবং গণিতের শিক্ষকদের জন্য মূলত ওই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। সদ্যই নবম শ্রেণির ওই বিষয়ের জন্য নতুন পাঠ্যবই প্রকাশিত করেছে এনসিইআরটি। তাতে থাকা বিষয়বস্তু কী ভাবে পড়ুয়াদের শেখানো হবে, তা নিয়ে চলে প্রশিক্ষণ। এই প্রশিক্ষণে সামিল হয়েছিলেন কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয় সমিতির প্রতিনিধিরাও।

প্রশিক্ষণে শিক্ষকদের দক্ষতার ভিত্তিতে এবং বাস্তব সমস্যার সাপেক্ষে পাঠদানের পদ্ধতি সম্পর্কে শেখানো হয়। জাতীয় শিক্ষানীতি অনুসারে তৈরি হওয়া নবমের পাঠ্যক্রমে সংযোজিত নতুন বিষয়গুলির প্রয়োজনীয়তা সম্পর্কেও ব্যাখ্যা করেন বিশেষজ্ঞরা। বিষয়বস্তু সম্পর্কে বিশদ শেখাতে শিক্ষকদের কী কী সমস্যা হতে পারে, তা নিয়েও আলোচনা করেন বিশেষজ্ঞেরা।

সিবিএসই-র তরফে জানানো হয়েছে, পড়ুয়াদের জ্ঞান অর্জনের সঙ্গে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতেও নতুন পাঠ্যক্রম বিশেষ ভাবে সহায়তা করবে। তাই বাছাই শিক্ষকদের মাস্টার ট্রেনার কিংবা মূল প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে অন্যান্য স্কুলগুলিকে তাঁরা শেখাতে পারবেন।

NCERT Text Book NEP 2020 new syllabus

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy