Advertisement
E-Paper

একের পর এক অভিযোগে জর্জরিত দেশের শিক্ষাব্যবস্থা, সব দিক খতিয়ে দেখতে ফের বৈঠক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

এর আগে দেওয়া বিভিন্ন নির্দেশিকার অগ্রগতি খতিয়ে দেখা এবং শিক্ষা মন্ত্রকের অধীনে চলা বিভিন্ন উদ্যোগের বর্তমান স্থিতি মূল্যায়ন করা হয়। মন্ত্রী জানান, শুধু নির্দেশিকা দিলেই চলবে না, সময় মতো তা সম্পাদন করা এবং বার বার সে দিকে নজর দেওয়া দরকার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৬ ১৪:১৩
শিক্ষা মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে ফের একবার বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী।

শিক্ষা মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে ফের একবার বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। ছবি: সমাজমাধ্যম থেকে সংগৃহীত।

দেশের শিক্ষাব্যবস্থাকে প্রতিটি স্তরে আরও মজবুত করতে এবং চলমান বিভিন্ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে ফের একবার বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। ‘উচ্চশিক্ষা বিভাগ’ এবং ‘স্কুলশিক্ষা ও সাক্ষরতা বিভাগ’-এর শীর্ষ আধিকারিকেরা এই যৌথ বৈঠকে ছিলেন।

এর আগে দেওয়া বিভিন্ন নির্দেশিকার অগ্রগতি খতিয়ে দেখা এবং শিক্ষা মন্ত্রকের অধীনে চলা বিভিন্ন উদ্যোগের বর্তমান স্থিতি মূল্যায়ন করা হয়। মন্ত্রী জানান, শুধু নির্দেশিকা দিলেই চলবে না, সময় মতো তা সম্পাদন করা এবং বার বার সে দিকে নজর দেওয়া দরকার।

বৈঠক শেষে সমাজমাধ্যমে বৈঠকে আলোচনার বিস্তারিত তথ্য ভাগ করে নেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি লেখেন, ‘‘শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগ এবং স্কুলশিক্ষা ও সাক্ষরতা বিভাগের প্রবীণ আধিকারিকদের সঙ্গে বৈঠক হল। শিক্ষা মন্ত্রকের অধীনে জারি করা নির্দেশিকাগুলির অগ্রগতি যাচাই এবং বর্তমান প্রকল্পগুলি পর্যালোচনা করাই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য।’’

তিনি আরও জানান, দেশের সামগ্রিক শিক্ষাকাঠামোকে আরও শক্তিশালী করতে প্রতিটি স্তরে দীর্ঘমেয়াদী ও ধারাবাহিক নজরদারির প্রয়োজন রয়েছে। প্রকল্পগুলি যেন নির্ধারিত সময়ে শেষ হয় এবং আধিকারিকেরা যাতে নিয়মিত তদারকি বহাল রাখেন, বৈঠকে সেই বিষয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দেশের বর্তমান শিক্ষামন্ত্রী হয়েছেন প্রহ্লাদ জোশী। বিগত বেশ কয়েক মাসে দেশ জুড়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা অভিযোগে জর্জরিত কেন্দ্র। সিবিএসই, নিট, নেট-সহ আরও একাধিক পরীক্ষা পরিচালনা এবং কাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সব অভিযোগ খতিয়ে দেখতে এর আগেও ধাপে ধাপে শিক্ষামহলের উচ্চ আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরেছেন প্রহ্লাদ জোশী।

Pralhad Joshi education minister

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy