ভারতীয় ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থা এবং তার নীতিগত দিক নিয়ে গবেষণা করতে আগ্রহী প্রার্থীদের জন্য একটি রিসার্চ ফেলোশিপ প্রোগ্রাম ২০২৬-২৭-এর আবেদন প্রক্রিয়া শুরু করেছে ফোরাম অন ইন্ডিয়ান ট্র্যাডিশনাল মেডিসিন (এফআইটিএম)। ডক্টরাল এবং পোস্ট-ডক্টরাল— দু’ধরনের গবেষকদের জন্যই ফেলোশিপের সুযোগ রয়েছে।
আসন ও বৃত্তি
ডক্টরাল ফেলোশিপের জন্য মোট ১০টি আসন রয়েছে। এর মধ্যে আয়ুষ বিভাগে ৫টি এবং নন-আয়ুষ বিভাগে ৫টি ফেলোশিপ দেওয়া হবে। নির্বাচিত ডক্টরাল ফেলোরা প্রতি মাসে ৭০,০০০ টাকা করে ফেলোশিপ পাবেন। অন্য দিকে, পোস্ট-ডক্টরাল ফেলোশিপের জন্যও মোট ১০টি আসন রয়েছে। এর মধ্যেও আয়ুষ এবং নন-আয়ুষ বিভাগে ৫টি করে আসন থাকবে। নির্বাচিত পোস্ট-ডক্টরাল গবেষকরা প্রতি মাসে ৭৫,০০০ টাকা করে ফেলোশিপ পাবেন।
যোগ্যতা
নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণকারী ভারতীয় নাগরিকরা ডক্টরাল অথবা পোস্ট-ডক্টরাল বিভাগের জন্য আবেদন করতে পারবেন। প্রস্তাবিত গবেষণার বিষয় অবশ্যই ভারতীয় ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থার নীতিগত দিকের সঙ্গে সম্পর্কিত হতে হবে। তবে ফেলোশিপের আওতায় ক্লিনিক্যাল, ফার্মাকোলজিক্যাল এবং ফার্মাকোগনসি সংক্রান্ত গবেষণা অন্তর্ভুক্ত
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
১. এফআইটিএম–এর নিজস্ব ওয়েবসাইটে যেতে হবে।
২. রিসার্চ ফেলোশিপ প্রোগ্রাম ২০২৬-২৭-এর আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে।
৩. নির্ধারিত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
৪. প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন জমা দিতে হবে।
৫. আবেদন করার আগে বিস্তারিত নির্দেশিকা দেখে যোগ্যতার শর্ত, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য নিয়ম জেনে নিতে হবে।
আবেদন জমা দেওয়ার শেষ সময় ১১ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।