Advertisement
E-Paper

এফএমএস দিল্লিতে এমবিএ ভর্তির আবেদন শুরু, কী ভাবে হবে প্রার্থী নির্বাচন?

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ক্যাট ২০২৬-এর নম্বর, শিক্ষাগত যোগ্যতা এবং পরবর্তী নির্বাচনী পর্বের ভিত্তিতে ভর্তির জন্য প্রার্থী বাছাই করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ১১:৩৮
এফএমএস দিল্লি।

এফএমএস দিল্লি। ছবি: সংগৃহীত।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ম্যানেজমেন্ট স্টাডিজ়ে (এফএমএস) ২০২৭-২০২৯ শিক্ষাবর্ষের জন্য দু’বছরের পূর্ণ সময়ের এমবিএ কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ক্যাট ২০২৬-এর নম্বর, শিক্ষাগত যোগ্যতা এবং পরবর্তী নির্বাচনী পর্বের ভিত্তিতে ভর্তির জন্য প্রার্থী বাছাই করা হবে।

যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে অন্তত তিন বছরের স্নাতক যোগ্যতা রয়েছে, এমন প্রার্থীরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। স্নাতকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে, শ্রেণি অনুযায়ী যোগ্যতার মাপকাঠি আলাদা নির্ধারণ করা হয়েছে। সাধারণ শ্রেণির প্রার্থীদের স্নাতকে অন্তত ৫০ শতাংশ নম্বর বা সমতুল্য সিজিপিএ থাকতে হবে। ওবিসি এবং বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম নম্বর ৪৫ শতাংশ। তফসিলি জাতি ও তফসিলি জনজাতির প্রার্থীরা স্নাতকে পাশ করলেই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন বলেই জানানো হয়েছে। স্নাতকের চূড়ান্ত বর্ষের পড়ুয়ারাও নির্ধারিত শর্ত মেনে আবেদন করতে পারবেন।

কী ভাবে হবে প্রার্থী নির্বাচন?

প্রাথমিক পর্যায়ে ক্যাট ২০২৬-এর স্কোরের ভিত্তিতে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। পরীক্ষার তিনটি বিভাগে নম্বরের গুরুত্ব আলাদা ভাবে নির্ধারিত হয়েছে। ভার্বাল অ্যাবিলিটি অ্যান্ড রিডিং কমপ্রিহেনশন-এর ওয়েটেজ় ৪০ শতাংশ। ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড লজিক্যাল রিজ়নিং এবং কোয়ান্টিটেটিভ অ্যাবিলিটি-এর ওয়েটেজ় যথাক্রমে ৩০ শতাংশ করে।

প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে স্টেটমেন্ট অফ পারপাস, এক্সটেম্পোর এবং পার্সোনাল ইন্টারভিউয়ে যোগ দিতে হবে। এই পর্বগুলির ভিত্তিতে চূড়ান্ত ভাবে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

MBA 2026

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy