ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই)২০২৬ সালের নভেম্বর মাসের সিএ ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা সংস্থার নিজস্ব পরীক্ষা সংক্রান্ত পোর্টাল eservices.icai.org থেকে হল টিকিট তথা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষাকেন্দ্রে প্রবেশের জন্য অ্যাডমিট কার্ড বাধ্যতামূলক। তাই পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের হল টিকিট ডাউনলোড করে তার প্রিন্ট আউট সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
পরীক্ষা কবে
সিএ ফাইনাল পরীক্ষা দু’টি গ্রুপে নেওয়া হবে।
প্রথম গ্রুপের পরীক্ষা হবে ২, ৪ ও ৬ নভেম্বর। দ্বিতীয় গ্রুপের পরীক্ষা নির্ধারিত হয়েছে ৯, ১১ ও ১৩ নভেম্বর ২০২৬।
অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কী ভাবে?
আরও পড়ুন:
১। আইসিএআই-এর নিজস্ব পরীক্ষা সংক্রান্ত পোর্টাল eservices.icai.org-এ যেতে হবে।
২। ‘অ্যাডমিট কার্ড ফাইনাল এগজাম নভেম্বর ২০২৬’ লিঙ্কটি খুঁজতে হবে।
৩। সেল্ফ সার্ভিস পোর্টালের (এসএসপি) নির্ধারিত লগ ইন তথ্য দিয়ে পেজে প্রবেশ করতে হবে।
৪। ‘সিএ ফাইনাল নভেম্বর ২০২৬’ লেখা অ্যাডমিট কার্ডের লিঙ্কে ক্লিক করতে হবে।
৫। অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে পরীক্ষার দিন প্রিন্ট আউট করে আনতে হবে।
অ্যাডমিট কার্ড ডাউনলোডের পর পরীক্ষার্থীদের নিজেদের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশনের তথ্য, পরীক্ষার গ্রুপ, কেন্দ্রের নাম ও ঠিকানা, ছবি, স্বাক্ষর এবং পরীক্ষার সময় মিলিয়ে নেওয়া জরুরি। কোনও তথ্যে ভুল থাকলে পরীক্ষা শুরুর আগেই আইসিএআই-এর পরীক্ষা সংক্রান্ত সহায়তা ব্যবস্থার মাধ্যমে কর্তৃপক্ষকে জানাতে হবে।