Advertisement
E-Paper

স্বাস্থ্যক্ষেত্রে এআই নিয়ে বিশেষ কোর্স আইআইটি দিল্লিতে, স্নাতকেরা করতে পারবেন আবেদন

কোর্সটির মেয়াদ ছ’মাস। আগামী ১২ ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে ক্লাস চলবে ৩০ মে ২০২৭ পর্যন্ত। প্রতি শনিবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা এবং রবিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনলাইনে সরাসরি ক্লাস হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ১২:২৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার বাড়ছে। এই ক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা তৈরি করতে এ বার বিশেষ কোর্স চালু করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি (আইআইটি দিল্লি)। প্রতিষ্ঠানের কনটিনিউয়িং এডুকেশন প্রোগ্রামের অধীনে ‘এগজ়িকিউটিভ প্রোগ্রাম ফর এআই ইন হেলথকেয়ার’ নামে এই কোর্স চালু করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

কোর্সটির মেয়াদ ছ’মাস। আগামী ১২ ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে ক্লাস চলবে ৩০ মে ২০২৭ পর্যন্ত। প্রতি শনিবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা এবং রবিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনলাইনে সরাসরি ক্লাস হবে।

যে কোনও বিষয়ে স্নাতকেরা এই কোর্সে আবেদন করতে পারবেন। তবে স্বাস্থ্যসেবা বা এআই সংক্রান্ত কাজে যুক্ত শিল্পক্ষেত্রের কর্মী এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কথা মাথায় রেখেই কোর্সটি তৈরি করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ, প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্বদানকারী ব্যক্তি এবং উদ্ভাবকরাও এই কোর্সে যোগ দিতে পারবেন।

কোর্সে জেনারেটিভ এআই, এজেন্টিক এআই, ডেটা অ্যানালিটিক্স এবং স্বাস্থ্যক্ষেত্রে এআই-এর নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে শেখানো হবে। বিশেষজ্ঞদের মাধ্যমে হাতেকলমে প্রশিক্ষণেরও ব্যবস্থা থাকবে।

আইআইটি দিল্লির মতে, রোগ নির্ণয়, রোগীর প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরিকল্পনা তৈরি, চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া এবং স্বাস্থ্য পরিষেবার প্রশাসনিক কাজ সহজ করতে এআই-এর ব্যবহার গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই গবেষণাগারে তৈরি এআই প্রযুক্তিকে বাস্তব চিকিৎসাক্ষেত্রে কী ভাবে নিরাপদ, কার্যকর এবং দায়িত্বশীল ভাবে ব্যবহার করা যায়, সেই বিষয়েই এই কোর্সে গুরুত্ব দেওয়া হবে।

Artificial Intelligence

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy