Advertisement
E-Paper

বিদ্যুৎ গ্রিডে সাইবার হামলা! শনাক্ত করবে এআই, পুরস্কৃত হল আইআইটি গান্ধীনগরের দুই পড়ুয়ারা!

কম্পিউটার সায়েন্স তৃতীয় বর্ষের মিলোনি ঠক্কর ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মিতওয়া গোস্বামীর তৈরি এই নেটওয়ার্কের তথ্য এবং ফিজ়িক্যাল সেন্সরের তথ্য একসঙ্গে বিশ্লেষণ করে হামলা ও আক্রান্ত যন্ত্র শনাক্ত করতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৬
গ্রাফিক : আনন্দবাজার ডট কম।

গ্রাফিক : আনন্দবাজার ডট কম।

জল পরিশোধন কেন্দ্র, বিদ্যুৎ গ্রিড ও উৎপাদন কারখানার মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় সাইবার হামলা শনাক্ত করতে ‘ট্রাস্টগেট’ নামে এআই-ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছেন আইআইটি গাঁধীনগরের দুই পড়ুয়া।

কম্পিউটার সায়েন্স তৃতীয় বর্ষের মিলোনি ঠক্কর ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মিতওয়া গোস্বামীর তৈরি এই নেটওয়ার্কের তথ্য এবং ফিজ়িক্যাল সেন্সরের তথ্য একসঙ্গে বিশ্লেষণ করে হামলা ও আক্রান্ত যন্ত্র শনাক্ত করতে পারে। চিনের সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক ‘ইন্টেল কাপ ২০২৬’-এ প্রকল্পটি দ্বিতীয় পুরস্কার পেয়েছে।

‘ট্রাস্টগেট’-এ বিআইএলএসটিএম মডেল ও ‘ক্রস-মোডাল অ্যাটেনশন’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে নেটওয়ার্ক বা সেন্সরের তথ্য আলাদা ভাবে সন্দেহজনক না হলেও এই দুই ধরনের মডেল প্রয়োগ করে তার অস্বাভাবিকতা শনাক্ত করা সম্ভব। এই ব্যবস্থায় কোন সম্ভাব্য আক্রমণের ধরন এবং হামলার পর আক্রান্ত স্থান লাইভ মানচিত্রের সাহায্যে দেখা সম্ভব হবে।

পরীক্ষায় পড়ুয়ারা ‘সোয়াট’ জল পরিশোধন ব্যবস্থার ডেটাসেট ব্যবহার করেছেন। তবে ‘ট্রাস্টগেট’ এখনও গবেষণামূলক নমুনা এবং পরীক্ষাগারে এর কার্যকারিতা যাচাই করা হচ্ছে নিয়মিত। বাস্তব শিল্পকেন্দ্রে ব্যবহারের আগে লাইভ তথ্য দিয়ে পরীক্ষা, আরও শিল্প-প্রোটোকল যুক্ত করা এবং নিরাপত্তা শংসাপত্র প্রয়োজন আছে বলে মনে করছে পড়ুয়ারা। প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে বিদ্যুৎ গ্রিড, তেল ও গ্যাস-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকাঠামোতেও এটি ব্যবহার করা যেতে পারে বলে জানানো হয়েছে

IIT Gandhinagar Cyber Crime

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy