Advertisement
E-Paper

তৃতীয় বার বৃদ্ধি হল গেট-এ আবেদনের মেয়াদ, শেষ দিন কবে? কী জানাল আইআইটি মাদ্রাজ

গেট ২০২৭ পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী ৬, ৭, ১৩, ১৪, ২০ এবং ২১ ফেব্রুয়ারি হবে। তবে পরীক্ষার প্রবেশপত্র প্রকাশের তারিখ এখনও জানা যায়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট) ২০২৭-এর আবেদনের সময়সীমা বাড়াল আইআইটি মাদ্রাজ। পরীক্ষার আয়োজক সংস্থার কাছে আবেদনকারীদের একাধিক অনুরোধ আসার পর এই সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।

নতুন সূচি অনুযায়ী, কোনও অতিরিক্ত ফি ছাড়াই আগামী ৫ অক্টোবর পর্যন্ত গেট ২০২৭-এর আবেদন করা যাবে। প্রার্থীদের শেষ দিনের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।

আবেদনকারীরা গেট-এর নিজস্ব ওয়েবসাইট gate2027.iitm.ac.in-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া, দেরিতে আবেদন করার ক্ষেত্রে অতিরিক্ত ফি দিয়ে ১২ অক্টোবর পর্যন্ত ফর্ম জমা দেওয়া যাবে। গেট ২০২৭-এর পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী ৬, ৭, ১৩, ১৪, ২০ এবং ২১ ফেব্রুয়ারি হবে। তবে পরীক্ষার প্রবেশপত্র প্রকাশের তারিখ এখনও জানানো হয়নি।

আবেদনপ্রক্রিয়া শেষ হওয়ার পর ১৪ থেকে ২১ অক্টোবর পর্যন্ত ফর্ম সংশোধনের সুযোগ দেওয়া হবে। আবেদন করার সময় প্রার্থীদের প্রয়োজনীয় নথি নির্দিষ্ট ফরম্যাটে আপলোড করতে হবে। এর মধ্যে রয়েছে পাসপোর্ট মাপের ছবি, স্বাক্ষর, বৈধ পরিচয়পত্র, যেমন আধার কার্ড বা ভোটার কার্ড এবং প্রযোজ্য ক্ষেত্রে সংরক্ষণ শ্রেণির শংসাপত্র ও বিশেষ ভাবে সক্ষমতার শংসাপত্র। কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রার্থীর নথিতে কোনও অসঙ্গতি থাকলে আবেদন বাতিল হতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

১। প্রথমে গেট-এর নিজস্ব ওয়েবসাইট gate2027.iitm.ac.in-এ গিয়ে বৈধ ই-মেল, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে নাম নথিভুক্ত করতে হবে।

২। এরপর ই-মেলে পাওয়া জিওএপি এনরোলমেন্ট আইডি দিয়ে লগইন করে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিতে হবে।

৩। প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন ফি জমা দিতে হবে।

৪। আবেদন ফি জমা দেওয়ার পর ফর্মটি সাবমিট করতে হবে।

শেষে নিশ্চিতকরণ পৃষ্ঠাটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে হবে।

IIT Madras Entrance

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy