Advertisement
E-Paper

ড্রোন প্রযুক্তি নিয়ে পাঁচ দিনের প্রশিক্ষণ আইআইটি মাদ্রাজে, কবে থেকে আবেদন করতে পারবেন পড়ুয়ারা?

আইআইটি মাদ্রাজের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগ এই আলোচনাসভার আয়োজন করেছে। সোয়ার্ম ইন্টেলিজেন্স, একাধিক আনম্যানড এরিয়াল ভেহিকল-এর (ইউএভি) মধ্যে সমন্বয়, স্বয়ংক্রিয় নেভিগেশন, ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল এবং বুদ্ধিমান সিদ্ধান্ত গ্রহণের মতো বিষয়গুলির উপর কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ ১৬:৫১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ সোয়ার্ম অ্যালগরিদম এবং আধুনিক ড্রোন প্রযুক্তি নিয়ে হাতেকলমে প্রশিক্ষণের ব্যবস্থা করছে। আগ্রহী প্রার্থীরা ৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

এই কর্মসূচিটি ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের জাতীয় উদ্যোগ ‘স্বয়ান’-এর অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে। দেশের আনম্যানড এয়ারক্রাফট সিস্টেম (ইউএএস) এবং ড্রোন প্রযুক্তির পরিকাঠামো ও ব্যবস্থাকে শক্তিশালী করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, চলতি বছরের ১২ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ‘সোয়ার্ম ড্রোন টেকনোলজি’ বিষয়ে আলোচনাসভা হবে। আইআইটি মাদ্রাজের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগ এই আলোচনাসভার আয়োজন করেছে। সোয়ার্ম ইন্টেলিজেন্স, একাধিক আনম্যানড এরিয়াল ভেহিকল-এর (ইউএভি) মধ্যে সমন্বয়, স্বয়ংক্রিয় নেভিগেশন, ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল এবং বুদ্ধিমান সিদ্ধান্ত গ্রহণের মতো বিষয়গুলির উপর কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ড্রোনের প্রাথমিক ধারণা, স্বয়ংক্রিয়তা ও নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থা, মাল্টি-এজেন্ট সিস্টেম, সোয়ার্ম অ্যালগরিদম এবং আধুনিক ড্রোন প্রযুক্তি নিয়েও প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হবে।

উল্লেখ্য, প্রশিক্ষণে কোয়াডকপ্টার সংযোজন, মিশন পরিকল্পনা, ড্রোনের সিমুলেশন ও উড্ডয়ন এবং শিল্পক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে পারবেন। এ ছাড়াও একটি ড্রোন প্রযুক্তি সংস্থা পরিদর্শনের সুযোগও থাকবে।

IIT Madras

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy