Advertisement
E-Paper

গেট ২০২৭-এর আবেদন প্রক্রিয়া শুরু করল আইআইটি মাদ্রাজ, কী কী বিষয়ের পরিবর্তন হচ্ছে এ বারের পরীক্ষায়?

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬। যদিও ৫ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত ফি দিয়ে বিলম্বিত আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫১
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট) ২০২৭-এর আবেদন প্রক্রিয়া শুরু করল আইআইটি মাদ্রাজ। পরীক্ষার্থীদের আবেদন করতে হবে আইআইটি মাদ্রাজের নিজস্ব ওয়েবসাইটে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬। যদিও ৫ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত ফি দিয়ে বিলম্বিত আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। আবেদন সংশোধনের সুযোগ মিলবে ১৪ থেকে ২১ অক্টোবর।

কারা আবেদন করতে পারবেন?

স্নাতক স্তরের তৃতীয় বর্ষ বা তার ঊর্ধ্বে পড়াশোনা করছেন এমন পড়ুয়া এবং ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, স্থাপত্য, বিজ্ঞান, বাণিজ্য, কলা শাখায় সরকার অনুমোদিত যোগ্য ডিগ্রিধারী প্রার্থীরা গেট ২০২৭-এর জন্য আবেদন করতে পারবেন। বিদেশের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যোগ্য ডিগ্রি অর্জনকারী প্রার্থীরাও কর্তৃপক্ষের নির্ধারিত শর্ত মেনে আবেদন করতে পারবেন। ভারতীয় নাগরিকদের জন্য ডিজিলকার ব্যবহার করা বাধ্যতামূলক। পড়ুয়াদের আবেদন শুরু করার আগে ডিজিলকার অ্যাকাউন্ট যাচাই করে ব্যক্তিগত প্রয়োজনীয় তথ্য তাতে নথিভুক্ত করে রাখতে হবে।

পরীক্ষা কবে হবে?

গেট ২০২৭ পরীক্ষা হবে পরের বছরের ৬, ৭, ১৩, ১৪, ২০ ও ২১ ফেব্রুয়ারি। কর্তৃপক্ষ জানিয়েছেন, পরীক্ষার শহর বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ৪ জানুয়ারি। তবে অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ এখনও জানানো হয়নি। পরীক্ষার ফলপ্রকাশের সম্ভাব্য তারিখ দেওয়া ১৯ মার্চ ২০২৭। এ বারের পরীক্ষায় নতুন সংযোজন করা হয়েছে রোবোটিক্স অ্যান্ড অটোমেশন (আরএ) বিষয়টি। এর ফলে গেট ২০২৭-এ মোট ৩০টি পত্রে পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার বিষয়ভিত্তিক পরিবর্তন

আইআইটি মাদ্রাজের তরফে গেট ২০২৭-এর কয়েকটি বিষয়ের পাঠ্যক্রমেও পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে বায়োটেকনোলজি-র পাঠ্যক্রমে সংশোধন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফাইবার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং লাইফ সায়েন্সেস-এর বিভাগীয় পেপার কোডে পরিবর্তন। প্রার্থীরা একটি অথবা দুটি পত্রে পরীক্ষা দিতে পারবেন। তবে দু’টি পত্র বেছে নিলে কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত সংমিশ্রণগুলির মধ্য থেকেই নির্বাচন করতে হবে পড়ুয়াদের।

IIT Madras GATE Exam Details Entrance

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy