Advertisement
E-Paper

আবেদনের সময়সূচিতে বদল, কবে থেকে শুরু হচ্ছে আইআইটি জ্যাম ২০২৭? আবেদন করবেন কী ভাবে?

জয়েন্ট অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসিং সিস্টেম-এর মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। জ্যাম ২০২৭ পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি ২০২৭।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২০
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

পরিবর্তন হল আইআইটি খড়্গপুরের তরফে জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম) ২০২৭-এর রেজিস্ট্রেশন সূচি। ৫ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন প্রকাশিত তথ্যপুস্তিকা অনুযায়ী, ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে জ্যাম ২০২৭-এর অনলাইন আবেদন প্রক্রিয়া এবং প্রার্থীরা ১২ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। জয়েন্ট অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসিং সিস্টেম-এর মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। জ্যাম ২০২৭ পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি ২০২৭। পরীক্ষা হবে দুটি পৃথক পর্বে। মোট সাতটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে— জৈবপ্রযুক্তি, রসায়ন, অর্থনীতি, ভূতত্ত্ব, গণিত, গাণিতিক রাশিবিজ্ঞান ও পদার্থবিদ্যা।

একজন প্রার্থী সর্বাধিক দু'টি পত্রে পরীক্ষা দিতে পারবেন। তবে দু'টি বিষয়ে পরীক্ষা দিতে চাইলে এমন বিষয় বেছে নিতে হবে, যেগুলির পরীক্ষা আলাদা পর্বে অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ জানিয়েছেন, জ্যাম ২০২৭-এর ফলাফল ১৮ মার্চ ২০২৭ প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যাম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা তাঁদের নম্বরের ভিত্তিতে আইআইটি এবং অন্য প্রতিষ্ঠানের বিভিন্ন স্নাতকোত্তর ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে কোনও প্রতিষ্ঠানে ভর্তি সম্পূর্ণ ভাবে সংশ্লিষ্ট কোর্স ও প্রতিষ্ঠানের নির্ধারিত যোগ্যতা এবং ভর্তি নিয়মের উপর নির্ভর করবে। তাই যে কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, আবেদন করার আগে সেই কোর্সের যোগ্যতার শর্ত এবং অন্যান্য নিয়ম পড়ুয়ার ভাল ভাবে দেখে নেওয়া জরুরি।

আবেদন করবেন কী ভাবে?

১। প্রথমে পড়ুয়াকে জোয়াপস পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে।

২। তার পর ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য নির্দিষ্ট স্থানে পূরণ করতে হবে।

৩। এর পর নিজের পছন্দের বিষয় নির্বাচন করে, প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

৪। তার পর নির্ধারিত আবেদন ফি জমা করে আবেদন সম্পূর্ণ করতে হবে।

IIT IIT JAM IIT Kharagpur Entrance

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy