Advertisement
E-Paper

যোগবিদ্যায় পিজি ডিপ্লোমা করার সুযোগ দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, আসনের সংখ্যা ৩৫

২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য সংশ্লিষ্ট কোর্সে পড়ুয়াদের ভর্তির সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফিজ়িক্যাল এডুকেশন বিভাগের তরফে যোগাসনের কোর্সটির আয়োজন করা হবে। এটি পোস্ট গ্র্যাজুয়েট (পিজি) ডিপ্লোমা কোর্স।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ ১০:২০
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

ব্যস্ত জীবনযাত্রায় নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন অনেকেই। সুস্থ থাকতে ওষুধের পাশাপাশি যোগাসন এবং শারীরচর্চার দিকেও বাড়ছে ঝোঁক। এ বার যোগাসনের উপকারিতা সম্পর্কে জানার পাশাপাশি এই বিষয়ে প্রাতিষ্ঠানিক ভাবে পড়াশোনার সুযোগ দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই মর্মে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য সংশ্লিষ্ট কোর্সে পড়ুয়াদের ভর্তির সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফিজ়িক্যাল এডুকেশন বিভাগের তরফে যোগাসনের কোর্সটির আয়োজন করা হবে। এটি পোস্ট গ্র্যাজুয়েট (পিজি) ডিপ্লোমা কোর্স। মোট ৩৫টি শূন্য আসনে আগ্রহীদের ভর্তির সুযোগ রয়েছে। কোর্স ফি-র পরিমাণ ২০ হাজার ৪৬৫ টাকা। ক্লাস শুরু হবে ১৩ অক্টোবর থেকে থেকে। এক বছরের এই পিজি ডিপ্লোমা কোর্সে আবেদন জানাতে পড়ুয়াদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতকের যোগ্যতা থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে কোর্সের ক্লাস হবে সোম থেকে শুক্রবার দুপুর ২টো থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এবং শনিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত। সংশ্লিষ্ট কোর্সে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, যোগাসন প্রদর্শন এবং লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে ভর্তি নেওয়া হবে।

আবেদন করবেন কী ভাবে?

ভর্তি হওয়ার আবেদনপত্র পূরণ করতে চাইলে প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি সংগ্রহ করা দরকার। এ বার সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পাশাপাশি, ৫০০ টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে। শেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিজ়িক্যাল এডুকেশন বিভাগে সরাসরি গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। ৯ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিজ্ঞপ্তিতে দেওয়া ফোন নম্বরে অথবা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরাসরি যোগাযোগ করা যেতে পারে।

JU Jadavpur University

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy