Advertisement
E-Paper

নিট ইউজি ২০২৬-এর তৃতীয় রাউন্ডের কাউন্সেলিং-এর সময়সূচি প্রকাশিত, স্ট্রে ভ্যাকেন্সি তালিকা বের করল এমসিসি

তৃতীয় রাউন্ডের ভর্তি শেষ হওয়ার পর শূন্য আসনগুলির জন্য অনলাইন স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড শুরু হবে আগামী ১২ অক্টোবর। ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন ও ফি জমা দেওয়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৬

ছবি: সংগৃহীত।

দেশ জুড়ে স্নাতক স্তরের মেডিক্যাল পাঠ্যক্রমে ভর্তির জন্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট ইউজি ২০২৬-এর তৃতীয় ও ‘অনলাইন স্ট্রে ভ্যাকেন্সি’ রাউন্ডের কাউন্সেলিংয়ের সময়সূচি প্রকাশ করা হয়েছে। মেডিক্যাল কাউন্সিলিং কমিটির (এমসিসি) ওয়েবসাইট থেকে সম্পূর্ণ সময়সূচি দেখা যাবে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর সম্ভাব্য আসন তালিকা প্রকাশ করবে এমসিসি। তৃতীয় রাউন্ডের জন্য আবেদন ও ফি জমা দেওয়ার প্রক্রিয়া চলবে ২২ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত (আবেদন বিকেল ৩টে ও ফি দেওয়া যাবে বিকেল ৬টা পর্যন্ত)। পছন্দের কলেজ নির্বাচন ও তা লক করার সুযোগ থাকবে ২৩ থেকে ২৮ সেপ্টেম্বর বিকেল ১২টা পর্যন্ত।

এরপর ২৮ ও ২৯ সেপ্টেম্বর আসন বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ৩০ সেপ্টেম্বর এই রাউন্ডের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। যে সব প্রার্থীরা তৃতীয় রাউন্ডে সুযোগ পাবেন, তাঁদের ১ অক্টোবর থেকে ৯ অক্টোবরের মধ্যে নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

অনলাইন স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের সময়সূচি

তৃতীয় রাউন্ডের ভর্তি শেষ হওয়ার পর শূন্য আসনগুলির জন্য অনলাইন স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড শুরু হবে আগামী ১২ অক্টোবর। ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন ও ফি জমা দেওয়া। চয়েস ফিলিংয়ের প্রক্রিয়া চলবে ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর সকাল ১০টা পর্যন্ত। চয়েস লকিং করা যাবে ১৪ অক্টোবর বিকেল ৪টে থেকে ১৫ অক্টোবর সকাল ১০টা। ১৫ ও ১৬ অক্টোবর আসন বরাদ্দের কাজ চলবে এবং আগামী ১৭ অক্টোবর চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে এমসিসি।

NEET UG

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy