ন্যাশনাল বোর্ড অফ এগ্জ়ামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস) জুন ২০২৬-এর ‘ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট এগ্জ়ামিনেশন’ (এফএমজিই)-এর ফলাফল ঘোষণা করেছে। যে সব প্রার্থী এই পরীক্ষা দিয়েছেন, তাঁরা এনবিইএমএস-এর নিজস্ব ওয়েবসাইটে গিয়ে প্রকাশিত ফলের পিডিএফ পাবেন।
বোর্ডের সূত্রে জানা গিয়েছে, এ বারের এফএমজিই (জুন ২০২৬) দেশজুড়ে মোট ৩৭,৪৪৮ জন প্রার্থী দিয়েছিলেন। তাঁদের মধ্যে ৫,০৮৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এনবিইএমএস জানিয়েছে, প্রকাশিত ফলাফলটি একটি ডিজিটাল স্বাক্ষরযুক্ত পিডিএফ হিসেবে ওয়েবসাইটে দেওয়া হয়েছে। শুধুমাত্র এনবিইএমএস-এর অনুমোদিত কর্মকর্তার বৈধ ডিজিটাল স্বাক্ষর থাকলেই এই ফলাফল আসল বলে বিবেচিত হবে। প্রার্থীদের ব্যক্তিগত স্কোরকার্ড আগামী ১৬ই জুলাইয়ের পর থেকে এনবিইএমএস-এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
আরও পড়ুন:
প্রার্থীদের ফলাফলের ‘প্রিন্ট আউট’ সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, পরবর্তী সময়ে ভারতে ডাক্তার হিসেবে রেজিস্ট্রেশন এবং নথিপত্র যাচাইকরণের প্রক্রিয়ার জন্য এই স্কোরকার্ডটি অত্যন্ত জরুরি।
উল্লেখ্য, বিদেশে (রাশিয়া, ইউক্রেন, চিন, ফিলিপাইন) চিকিৎসাবিদ্যা পড়ার পর ভারতে এসে চিকিৎসা করার লাইসেন্স বা রেজিস্ট্রেশন পাওয়ার জন্য এই এফএমজিই পরীক্ষায় পাস করা বাধ্যতামূলক।