Advertisement
E-Paper

প্রকাশিত হল নিট বিডিএস প্রথম রাউন্ডের চূড়ান্ত সিট অ্যালটমেন্টের ফল! ১১ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি বাধ্যতামূলক

প্রথম রাউন্ডে মোট ১৫২১ জন প্রার্থীর আসন বরাদ্দ হয়েছে। যাঁরা আসন পেয়েছেন, তাঁরা এমসিসি-র সরকারি ওয়েবসাইট mcc.nic.in থেকে নিজেদের অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে পরবর্তী অনলাইন ভর্তি প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিট এমডিএস ২০২৬-এর প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ের চূড়ান্ত আসন বণ্টনের ফল প্রকাশ করল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)। এর আগে ১ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছিল প্রভিশনাল সিট অ্যালটমেন্টের ফল। সেই ফলাফলে কোনও অসঙ্গতি থাকলে তা জানানোর জন্য ২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।

প্রথম রাউন্ডে মোট ১৫২১ জন প্রার্থীর আসন বরাদ্দ হয়েছে। যাঁরা আসন পেয়েছেন, তাঁরা এমসিসি-র সরকারি ওয়েবসাইট mcc.nic.in থেকে নিজেদের অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে পরবর্তী অনলাইন ভর্তি প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন।

কী ভাবে দেখবেন চূড়ান্ত আসন বণ্টনের ফল?

১। mcc.nic.in ওয়েবসাইটে যেতে হবে।

২। ‘এমডিএস’ লেখায় ক্লিক করতে হবে।

৩। ‘ফাইনাল রেজ়াল্ট এমডিএস রাউন্ড ১ কাউন্সেলিং ২০২৬’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৪। চূড়ান্ত আসন বণ্টনের ফল পিডিএফ আকারে খুলে যাবে।

৫। নিজের ফল দেখে পিডিএফ-টি ডাউনলোড করে রাখা ভাল।

এমসিসি-র প্রকাশিত কাউন্সেলিং সূচি অনুযায়ী, প্রথম রাউন্ডে যাঁদের আসন বরাদ্দ হয়েছে, তাঁদের ১১ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে রিপোর্ট করে ভর্তি সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এরপর ১৩ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হওয়া প্রার্থীদের ভেরিফিকেশন এবং সংশ্লিষ্ট তথ্য শেয়ার করার কাজ শেষ হবে।

প্রার্থীদের নিট এমডিএস র‌্যাঙ্ক, পছন্দের কলেজ ও কোর্স, আসনের প্রাপ্যতা, সংরক্ষণ নীতি এবং অন্যান্য প্রযোজ্য নিয়মের ভিত্তিতে আসন বরাদ্দ করা হয়েছে। তাই আসন পাওয়ার পর নির্ধারিত সময়সীমার মধ্যে কলেজে রিপোর্ট করে প্রয়োজনীয় নথিপত্র যাচাই এবং ভর্তি সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করা প্রয়োজন।

NEET

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy