Advertisement
E-Paper

প্রকাশিত নিট বিডিএস প্রথম রাউন্ডের সিট অ্যালটমেন্টের ফল! মোট ১,৫২১ আসনে বরাদ্দ করল এমসিসি

এমসিসি জানিয়েছে, প্রকাশিত এই সিট অ্যালটমেন্ট ফলাফল সম্পূর্ণ ভাবে সাময়িক বা প্রভিশনাল। এই তালিকা পরিবর্তনসাপেক্ষ এবং শুধুমাত্র এই ফলাফলের ভিত্তিতে কোনও পরীক্ষার্থী নিজের পছন্দের সিটের উপর চূড়ান্ত দাবি জানাতে পারবেন না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিট বিডিএস ২০২৬ কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডের প্রভিশন্যাল সিট অ্যালটমেন্টের ফলাফল ঘোষণা করল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)। প্রথম রাউন্ডের এই প্রক্রিয়ায় মোট ১,৫২১ জন পরীক্ষার্থীর বিডিএস কোর্সে আসন বরাদ্দ করা হয়েছে।

এমসিসি-র দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম রাউন্ডের অ্যালটমেন্টে ওপেন ক্যাটাগরির জন্য কাট-অফ ক্লোজিং র‍্যাঙ্ক দাঁড়িয়েছে ১৮,১৬৭। তবে, এমসিসি জানিয়েছে, প্রকাশিত এই সিট অ্যালটমেন্ট ফলাফল সম্পূর্ণ ভাবে সাময়িক বা প্রভিশনাল। এই তালিকা পরিবর্তনসাপেক্ষ এবং শুধুমাত্র এই ফলাফলের ভিত্তিতে কোনও পরীক্ষার্থী নিজের পছন্দের সিটের উপর চূড়ান্ত দাবি জানাতে পারবেন না। পরবর্তী মূল নির্দেশিকা ও চূড়ান্ত ফলাফল প্রকাশের পরেই ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

অল ইন্ডিয়া কোটায় ৪৫৭টি আসন, সেলফ-ফিন্যান্সড মেরিট সিটে ৯৭২টি আসন, অন্যান্য বিভিন্ন প্রাতিষ্ঠানিক, সংখ্যালঘু এবং অন্যান্য কোটার মাধ্যমে বাকি আসন বণ্টন করা হয়েছে।

কী ভাবে দেখবেন ফলাফল?

১। প্রথমে মেডিক্যাল কাউন্সেলিং কমিটির অফিসিয়াল ওয়েবসাইট mcc.nic.in-এ যেতে হবে।

২। হোমপেজে থাকা ‘বিডিএস’ বিভাগটিতে যেতে হবে।

৩। সেখানে ‘নিট বিডিএস রাউন্ড ১ সিট অ্যালটমেন্ট রেজাল্ট ২০২৬’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৪। স্ক্রিনে সাময়িক সিট অ্যালটমেন্টের পিডিএফ এসে যাবে।

প্রার্থীর র‍্যাঙ্ক, বরাদ্দ হওয়া কলেজ ও কোটার বিবরণ ভাল ভাবে মিলিয়ে নেওয়া প্রয়োজন। ফলাফলটি ডাউনলোড করে প্রিন্টআউট রেখে দেওয়া ভাল। যে সব পরীক্ষার্থীর নাম এই প্রভিশনাল তালিকায় এসেছে, তাঁদেরকে নির্ধারিত কলেজ, কোর্স ও কোটার বিশদ বিবরণ ভাল ভাবে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এর পরের ধাপে কী করতে হবে, সে সম্পর্কে দ্রুত পরবর্তী বিজ্ঞপ্তি জারি করবে বলে জানিয়েছে এমসিসি।

NEET

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy