Advertisement
E-Paper

নিট এমডিএস ২০২৬-এর তৃতীয় ও স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের সূচি প্রকাশ করল এমসিসি, রইল সম্পূর্ণ দিনক্ষণ

এর পরেও আসন খালি থাকলে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের কাউন্সেলিং হবে। এই রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন চলবে ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত। ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত পছন্দের কলেজ ও কোর্স বেছে নিয়ে তা লক করতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ১১:৪০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মাস্টার অফ ডেন্টাল সার্জারি বা এমডিএস কোর্সে ভর্তির জন্য নিট এমডিএস ২০২৬-এর তৃতীয় রাউন্ড এবং স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের কাউন্সেলিংয়ের সময়সূচি প্রকাশ করল মেডিকেল কাউন্সেলিং কমিটি বা এমসিসি। আগের রাউন্ডগুলিতে আসন না পাওয়া যোগ্য প্রার্থীরা এই দুই রাউন্ডে যোগ দিতে পারবেন। বিস্তারিত সময়সূচি এমসিসির সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এমসিসির মাধ্যমে সর্বভারতীয় ৫০ শতাংশ কোটা বা এআইকিউ এবং কেন্দ্রীয় ও ডিমড বিশ্ববিদ্যালয়ের ১০০ শতাংশ ডেন্টাল আসনে ভর্তি নেওয়া হবে। তৃতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে ৩ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত। ৩ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত পছন্দের কলেজ ও কোর্স বেছে নেওয়া এবং তা লক করা যাবে। ১০ ও ১১ অক্টোবর আসন বরাদ্দ করা হবে। আসন পাওয়া প্রার্থীদের ১২ অক্টোবর থেকে ১৯ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

এর পরেও আসন খালি থাকলে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের কাউন্সেলিং হবে। এই রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন চলবে ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত। ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত পছন্দের কলেজ ও কোর্স বেছে নিয়ে তা লক করতে হবে। ২৯ অক্টোবর আসন বরাদ্দের ফল প্রকাশ করা হবে।

কাউন্সেলিংয়ের কোনও গুরুত্বপূর্ণ সময়সীমা পেরিয়ে গেলে প্রার্থীরা সংশ্লিষ্ট রাউন্ডে যোগ দেওয়ার সুযোগ হারাতে পারেন বলেই জানিয়েছে এমসিসি। তাই রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং এবং রিপোর্টিংয়ের নির্দিষ্ট তারিখগুলি খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আসন সংখ্যা, নিয়ম এবং পরবর্তী আপডেটের জন্য প্রার্থীদের নিয়মিত এমসিসির সরকারি ওয়েবসাইটে নজরে রাখতে বলা হয়েছে।

NEET

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy