Advertisement
E-Paper

ম্যানেজমেন্ট কোর্সে ভর্তির প্রবেশিকা দেবেন? আইআইএম ইনদওর দিচ্ছে ক্যাট আবেদনপত্রে ভুল সংশোধনের সুযোগ

যে সব প্রার্থী আবেদন করেছেন এবং আবেদন ফি জমা দিয়েছেন, তাঁরাই এই সুযোগ পাবেন। আবেদনকারীরা নিজস্ব ওয়েবসাইট iimcat.ac.in-এ গিয়ে প্রয়োজনীয় তথ্য সংশোধন করতে পারবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৬ ১২:২৭

ছবি: সংগৃহীত।

কমন অ্যাডমিশন টেস্ট বা ক্যাট ২০২৬-এর আবেদনপত্রে ভুল সংশোধনের সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বা আইআইএম ইনদওর। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, আগামী ৫ অক্টোবর থেকে আবেদন সংশোধনের জন্য কারেকশন উইন্ডো খোলা হবে।

যে সব প্রার্থী আবেদন করেছেন এবং আবেদন ফি জমা দিয়েছেন, তাঁরাই এই সুযোগ পাবেন। আবেদনকারীরা নিজস্ব ওয়েবসাইট iimcat.ac.in-এ গিয়ে প্রয়োজনীয় তথ্য সংশোধন করতে পারবেন। এই সুযোগ পাওয়া যাবে ৬ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।

তবে কারেকশন উইন্ডোতে সব তথ্য পরিবর্তন করা যাবে না। শুধুমাত্র ছবি, স্বাক্ষর, পরীক্ষার রাজ্য এবং পছন্দের পরীক্ষার শহরের তথ্য সংশোধন করা যাবে। তাই আবেদনপত্রে এই তথ্যগুলির কোনও ভুল থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে তা ঠিক করে নিতে হবে।

ক্যাট ২০২৬ পরীক্ষা হবে আগামী ২৯ নভেম্বর। পরীক্ষা তিনটি শিফটে নেওয়া হবে। প্রথম শিফট সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত, দ্বিতীয় শিফট দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটে পর্যন্ত এবং তৃতীয় শিফট বিকেল সাড়ে ৪টে থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে।

ক্যাট ২০২৬-এর অ্যাডমিট কার্ড ৪ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা। পরীক্ষার্থীরা নিজস্ব ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার ফল ২০২৭ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে।

ক্যাট দেশের বিভিন্ন আইআইএম এবং অন্যান্য স্বীকৃত বিজ়নেস স্কুলে এমবিএ ও পিজিডিএম-এর মতো ম্যানেজমেন্ট কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা। তাই যাঁরা ক্যাট ২০২৬-এর জন্য আবেদন করেছেন, তাঁদের আবেদনপত্রে সংশোধনের প্রয়োজন থাকলে নির্ধারিত সময়ের মধ্যে তা করে নেওয়া জরুরি।

MBA Admission

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy