Advertisement
E-Paper

পিজি ২০২৬-এর অ্যাডমিট কার্ড প্রকাশ করা হতে পারে শীঘ্রই, কী ভাবে হাতে পাবেন পরীক্ষার্থীরা?

পরীক্ষার দিন পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডের কাগজে প্রতিলিপি সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হবে। পাশাপাশি সরকার অনুমোদিত সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৬ ১৩:৫৯
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

ন্যাশনাল বোর্ড অফ এগ্‌জ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস-এর (এনবিইএমএস) তরফে আজ নিট পিজি ২০২৬-এর অ্যাডমিট কার্ড প্রকাশিত হতে পারে। আগামী ৩০ অগস্ট পরীক্ষার আয়োজন করা হবে। অ্যাডমিট কার্ড প্রকাশিত হলে পরীক্ষার্থীরা এনবিইএমএস-এর নিজস্ব ওয়েবসাইট থেকে তা ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার দিন অ্যাডমিট কার্ডের কাগজে প্রতিলিপি সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হবে। সঙ্গে রাখতে হবে একটি সরকার বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। এর আগে ১২ অগস্ট নিট পিজি ২০২৬ -এর পরীক্ষাকেন্দ্রের শহর সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছিল।

কী ভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?

অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রথমে এনবিইএমএস-এর নিজস্ব ওয়েবসাইট nbe.edu.in-এ যেতে হবে। এর পর হোমপেজ থেকে নিট পিজি বিভাগে ক্লিক করে অ্যাডমিট কার্ডের লিঙ্কটি খুলতে হবে। সেখানে প্রয়োজনীয় লগইন তথ্য দিতে হবে। লগ-ইন করার পর স্ক্রিনে অ্যাডমিট কার্ড দেখা যাবে। সেটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে।

প্রয়োজনীয় তথ্য

অ্যাডমিট কার্ড পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি নথি। এতে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, পরীক্ষার তারিখ, রিপোর্টিংয়ের সময় এবং পরীক্ষাকেন্দ্রের ঠিকানা থাকবে। অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর সমস্ত তথ্য ভাল ভাবে যাচাই করে নিতে হবে। কোনও তথ্য ভুল থাকলে পরীক্ষার আগে এনবিইএমএস -এর নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারবে পড়ুয়ারা।

NEET NEET PG Admit Card

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy